BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে উদয়পুর বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশান

ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে উদয়পুর বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশান

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

শুক্রবার দুপুরে রাধা কিশোরপুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে বিদ্যুৎ বিলে মাশুল বৃদ্ধি এবং প্রিপেইড কার্ডে রিচার্জের মাধ্যমে জনসাধারণকে যেভাবে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে

উদয়পুর বিদ্যুৎ দপ্তরে ডিভিশন ডেপুটি জেনারেল ম্যানেজারের নিকট ছয় দফা দাবিতে ডেপুটেশানে মিলিত হয় ছয়জনের একটি প্রতিনিধি দল । এদিন ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে

ছয়টি দাবি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দাবি গুলি ছিল , বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধি কমাতে হবে , অতিসত্বর বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা ও অবিলম্বে স্মার্ট মিটার বাতিল

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

করা সহ আরো একাধিক দাবিতে সরব হয়েছে ব্লক যুব কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা । এদিনের ডেপুটেশানে ছিলেন , গোমতীর জেলা যুব কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ দাস আর কে পুর ব্লক যুব

কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি ও যুবকর্মী প্রীতম বৈদ্য সহ প্রমূখ। যুব কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে জ্বলন্ত সমস্যা নিয়ে

যেভাবে সরব হয়েছে যুব কংগ্রেসের কর্মীরা তাতে করে শাসকদলের একটি বিশাল অংশ নীরবে

বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানিয়েছে বলে মনে করছে  রাজনৈতিক মহল।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram