BREAKING :
(1) জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার দিন কিশ্তওয়ারে নিখোঁজ হয়ে গেলেন দুই পুলিশ আধিকারিক। (2) দুধের দাম বৃদ্ধি করল আমূল। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই বর্ধিত দাম কার্যকর করা হবে। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হাসপাতালে চিকিৎসাধীন। নয়াদিল্লির এমসে ভর্তি করানো হয়েছে তাঁকে। (4) তুমুল শিলাবৃষ্টির জেরে কাঠমান্ডুতে নামতে পারল না যাত্রিবাহী বিমান, ১৬১ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করল লখনউতে

গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ।

গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

গাঁজা পাচারের করিডোর তৈরী হল উদয়পুর রেল স্টেশন । মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ এক বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর রেল স্টেশনে।

জানা যায় , অন্যান্য দিনের মতো উদয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দেয় । সেই সময় হঠাৎ তিন নম্বর

বগিতে একজন যুবক জরুরী কালীন চেইন টান দিয়ে বসে । তাড়াতাড়ি রেল দাঁড়িয়ে পড়ে স্টেশন থেকে কিছুটা দূরে। তখন রেলের চলক দেখতে পান

Must Read অসময়ের বৃষ্টি-ঝড়ে মাটিতে লুটিয়ে পড়ল পাকা আমন ধান! কাঁঠালিয়ায় চরম দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা অসময়ের বৃষ্টি-ঝড়ে মাটিতে লুটিয়ে পড়ল পাকা আমন ধান! কাঁঠালিয়ায় চরম দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা

আরো একজন যুবক রেলের ভেতরে দৌড়ে ওঠার জন্য চেষ্টা করছেন কিছু হাতে ব্যাগ ও টলি নিয়ে ।

এই ঘটনা দেখতে পেয়ে রেলের চালক ঘটনাটি জানায় জিআরপি পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলে ধরা পড়ে এম.ডি তুষার ও জাহিদ মিয়া ।

তাদের দুজনের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকায়। পরবর্তী সময় এই ঘটনায় উদয়পুর রেল স্টেশনে থাকা বিএসএফ , জিআরপি পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাদের তিনটি

দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী

Also Read মোরাঘাট মোড় কি মৃত্যুফাঁদ? বারবার দুর্ঘটনার পরও কেন নীরব প্রশাসন, ফের বড় বিপদের মুখে যাত্রীরা! মোরাঘাট মোড় কি মৃত্যুফাঁদ? বারবার দুর্ঘটনার পরও কেন নীরব প্রশাসন, ফের বড় বিপদের মুখে যাত্রীরা!

ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। ‌ পরে গ্রেপ্তার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায়।

এই ঘটনায় মহকুমা পুলিশ অধিকারীক দেবাঞ্জলি রায় সংবাদমাধ্যমকে জানান যে দুইজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি সোনামুড়া মহকুমা।

তাদের বিরুদ্ধে NDPS আইনে  বিভিন্ন ধারায় মামলা নেওয়া হবে এবং আদালতের কাছে রিমান্ড চাইবে পুলিশ।

এখন দেখার বিষয় আগামী তদন্তে তাদের কাছ থেকে কি উঠে আসে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো শুকনো গাঁজা গুলি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram