BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন

৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

জনজাতি অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রীদের মানসম্মত ও আধুনিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে গোমতী জেলার কিল্লা আরডি ব্লকের দক্ষিণ ব্রজেন্দ্রনগরে একলব্য মডেল

 রেসিডেনশিয়াল স্কুলের ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের অধীনে ত্রিপুরা ট্রাইবাল

 ওয়েলফেয়ার রেসিডেনশিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন্স সোসাইটির উদ্যোগে কিল্লা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫


অনুষ্ঠানে ফিতা কেটে, ফলক উন্মোচন এবং মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নবনির্মিত একাডেমিক ব্লকের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ

রামপদ জমাতিয়া এবং রাজ্য সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা রিঙ্কু লাথের,

ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, দপ্তরের সচিব ড. কে. শশিকুমার এবং কিল্লা আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান বাগান হরি মলসম।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের যুগ্ম অধিকর্তা সুমিত্রা দেবনাথ।
জানা গেছে, ৪৮ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 রেসিডেনশিয়াল স্কুলের এই একাডেমিক ব্লক। নতুন ভবন চালু হওয়ার ফলে বিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি

 শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উন্নত ও উপযুক্ত পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের

 গুরুত্ব তুলে ধরেন। জনজাতি অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে এগিয়ে নিয়ে আসতে আবাসিক বিদ্যালয়গুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করা হয়।


অন্যদিকে,  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত শিক্ষা তাঁদের শ্রেণিকক্ষের

গণ্ডির বাইরেও নতুন নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। নতুন একাডেমিক ব্লক তাঁদের আরও উন্নত শিক্ষার পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করবে।

 এর ফলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষা গ্রহণ, নিজেদের দক্ষতা বিকাশ এবং ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাবে।


তিনি আরও বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

একলব্য মডেল রেসিডেনশিয়াল স্কুলের মতো প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করা সেই বৃহত্তর লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই ধরনের প্রতিষ্ঠান জনজাতি ছাত্রছাত্রীদের স্বপ্ন ও সম্ভাবনাকে বিকশিত করার পাশাপাশি তাঁদের দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 একইসঙ্গে ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণেও এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ অবদান থাকবে বলে তিনি উল্লেখ করেন।


উল্লেখ্য, একলব্য মডেল রেসিডেনশিয়াল স্কুলগুলির মূল লক্ষ্য হলো প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের আবাসিক ব্যবস্থার মাধ্যমে গুণগত, আধুনিক ও

 মানসম্মত শিক্ষা প্রদানের সুযোগ করে দেওয়া। কিল্লায় ৪৮০ আসন বিশিষ্ট বিদ্যালয়ের নতুন একাডেমিক ব্লক চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীদের

শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি উন্নত পরিকাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ

 এবং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram