BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

কাঁটাতারের বুক চিরে সীমান্ত পেরোনোর চেষ্টা! বল্লামুখায় যা ঘটল, তাতেই চাঞ্চল্য

কাঁটাতারের বুক চিরে সীমান্ত পেরোনোর চেষ্টা! বল্লামুখায় যা ঘটল, তাতেই চাঞ্চল্য

​নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া :

বিলোনিয়ায় গ্রেফতার ক্যামরুনের যুবক পিটার্স মোল্লা! বয়স (৪১) কাঁটা তারের বুক চিরেও রক্ষা হলো না! বল্লামুখা সীমান্তে বিএসএফ-এর জালে কেমরুনের যুবক।

অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার পিটার্স মোল্লা, ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর।বিলোনিয়া কাঁটা তারের বুক চিরে, অন্ধকারের চাদর গায়ে জড়িয়ে..স্বপ্ন দেখতে এসেছিল, নাকি ষড়যন্ত্রের জাল

বুনতে? প্রশ্নের উত্তর মেলেনি, আগেই ধরা পড়ে গেল। বিলোনিয়ার ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বল্লামুখা সীমান্তে আবারও সক্রিয় হলো দেশের প্রথম প্রহরী।৪৩ নং বিএসএফ

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

জওয়ানের বাজ-চোখে ধুলো দিতে পারেনি সে।* ধৃতের নাম পিটার্স মোল্লা, বয়স ৪১। ঠিকানা — কেমরুন।ভোরের কুয়াশা তখনও কাটেনি। ঈশান চন্দ্রনগরের বল্লামুখা ভারত-বাংলা কাঁটা তার

সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রাখার "সোনার স্বপ্ন" নিয়েই পা বাড়িয়েছিল পিটার্স। কিন্তু লোহার বেড়া ডিঙোতেই শেষ হয়ে গেল সেই স্বপ্নযাত্রা।বিএসএফ জওয়ানরা তাকে আটক করে

প্রথমে নিয়ে যায় ঈশান চন্দ্রনগরের ৪৩ নং বিওপিতে। সেখানে চলে প্রাথমিক জেরা, চলে কাগজ-কলমের লড়াই। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে  তাকে সঁপে দেওয়া হয় বিলোনিয়া থানার

হাতে। বিলোনিয়া আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো পিটার্সকে। পুলিশের আবেদন — "অনুপ্রবেশের পেছনের মুখোশ খুলতে হবে"। বিচারকও তাতে সিলমোহর দিলেন।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

মিলল ৩ দিনের পুলিশ রিমান্ড।এখন পুলিশের জেরার তীর একমুখী । কেন? কিভাবে? কার হাত ধরে?

 
কেমরুনের মাটি ছেড়ে কাঁটা তার পেরিয়ে বিলোনিয়ায় আসার পেছনে কি শুধুই পেটের জ্বালা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মানব পাচারের কারবার,

 নাকি আরও গভীর কোনো "কালো মতলব"? দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি সুতো, প্রতিটি যোগসূত্র। সীমান্তের ওপার থেকে কারা টানছে এই অদৃশ্য জাল,

 তা জানতেই এখন মরিয়া পুলিশ-বিএসএফ।সীমান্ত মানে শুধু তারকাঁটা আর খুঁটি নয়। সীমান্ত মানে দেশের মর্যাদার দেওয়াল।

আর সেই দেওয়ালে আঁচড় কাটতে চাইলেই জবাব দিতে প্রস্তুত বিএসএফ, প্রস্তুত আইন।

পিটার্স মোল্লার মুখ খুললেই হয়তো খুলবে অনুপ্রবেশের নতুন অধ্যায়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram