BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

দলীয় সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ কংগ্রেসের ।

দলীয় সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ কংগ্রেসের ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 


সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুসারে ত্রিপুরার উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে শাসক দল বিজেপির বিরুদ্ধে প্রতিদিন বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে ময়দান কাঁপাচ্ছে কংগ্রেস।

 কখনো উদয়পুর শহরের রাজপথ । আবার কখনো বিভিন্ন চৌমাথা গুলিতে পথসভা সংগঠিত করছে কংগ্রেসের কর্মী সমর্থক সহ জেলা ও মহকুমা স্তরের নেতৃত্বরা।

শনিবার বিকেলে উদয়পুর রমেশ চৌহমুনি এলাকায় কংগ্রেসের পথসভা অনুষ্ঠিত হয় । পথশভায় দলীয় নেতৃত্ব ছিলেন , উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

 ব্লক কংগ্রেস থেকে শুরু করে যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এই পথ সভায় ভাষণ রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল , তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারকে।

নোট বন্দি নিয়ে একের পর এক প্রশ্ন বান করেছেন নরেন্দ্র মোদি সরকার। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তীব্র আক্রমণ করেন শ্রী পাল ।

 যেভাবে গত সপ্তাহে পেট্রোল ও ডিজেল থেকে শুরু করে সিএনজি পর্যন্ত দাম বাড়ানো হয়েছে এই বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে

শাসক দল বিজেপিকে যেভাবে আক্রমণ করেছেন তিনি তা নজিরবিহীন ঘটনা বলে মনে করছে আর রাজনৈতিক মহল।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 কংগ্রেস লড়াইয়ের ময়দান থেকে এক পা পিছু হচ্ছে না তা আবারও বুঝিয়ে দিয়েছেন ছোট ছোট সভার মধ্য দিয়ে।

কংগ্রেসের পথসভা কে কেন্দ্র করে কোন ধরনের রাজনৈতিক হিংসা যেন না ঘটে।

তার জন্য কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল রমেশ চৌহমুনি জুড়ে ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram