নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর | ২৪ সেপ্টেম্বর :
আসন্ন এডিসি গ্রাম সভার নির্বাচনকে সামনে রেখে কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাধাচরণ ভি.সি.-র চন্দ্রনাথ ঠাকুরপাড়া
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এনডিএ জোটের এক যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
সভায় এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সামাজিক অগ্রগতির ধারা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, এলাকার উন্নয়নমূলক কাজকে
আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি আসন্ন নির্বাচনে এনডিএ জোট সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট
দেওয়ার জন্য স্থানীয় ভোটারদের কাছে আবেদন জানানো হয়। সভা থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করার পাশাপাশি মানুষের সঙ্গে
সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়। স্থানীয় সমস্যা ও এলাকার ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ও সভায় উঠে আসে।
এদিনের সভায় স্থানীয় ভোটারদের পাশাপাশি এনডিএ জোটের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল।
সভাকে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সভায় জোট প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া হয়।