নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
শুক্রবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে পবিত্র রাখি উৎসব উদযাপন করা হয় । এই রাখি উৎসবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তথা
উদয়পুরের কর্মরত সংবাদিকদের নিয়ে এক রাখি উৎসব পালিত হয়। এদিন রাখি পূর্ণিমার এই শুভদিনে দলীয় কংগ্রেস ভবনে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ।
মহিলা কংগ্রেসের নেত্রী তথা প্রাক্তন প্রধান মিনু রানী পাল ,আর.কে.পুর ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী বুল্টি নম : দাস , ও কংগ্রেস নেত্রী মীরা দেবনাথ সহ
কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা । যেদিন মহিলা কংগ্রেসের কর্মীরা প্রথমের সাংবাদিক ভাইদের কপালে পবিত্র চন্দনের ফোঁটা ও হাতে রাখি পড়িয়ে মিষ্টি মুখের মধ্য দিয়ে
আশীর্বাদ প্রদান করেন। পরে রাধা কিশোরপুর থানায় গিয়ে বিভিন্ন পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে
এবং চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ জ্ঞাপন করেন এবং ভাইদের দীর্ঘায়ু কামনা করেন এদিন।
এদিন আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে পবিত্র রাখি পূর্ণিমা এই উৎসবটি পালন করা হয় উদয়পুর জেলা কংগ্রেস ভবনে।