নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে সারা দেশব্যাপী সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়।
উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে ব্রম্মাবাড়ী দলীয় অফিসের সামনে থেকে
এক সু-বিশাল রেলি বের হয় শ্রমিকদের অধিকার এবং কল্যাণের দাবিতে। রেলিটি এদিন ব্রম্মাবাড়ী থেকে বের হয়ে পশু হাসপাতাল সড়ক ,
বনদপ্তর সড়ক ধরে জেলাশাসকের অফিসে সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। পরে পাঁচ জনের একটি প্রতিনিধি দল
গোমতী জেলা শাসকের সাথে ডেপুটেশানে মিলিত হন । এই দিনের ডেপুটেশানে ছিলেন , BMS এর প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই ,
গোমতী জেলা সভাপতি দ্বিগবিজয় ভাওয়াল, BMS এর প্রদেশ কমিটির পর্যাবরণ গৌতম দাস , ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদদিকা মিনা দেবনাথ ও BMS গোমতী জেলার সহকারি সেক্রেটারি প্রদীপ মজুমদার সহ প্রমূখ ।
এদিন জেলা শাসকের সাথে ডেপুটেশান শেষে BMS এর প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই সংবাদ মাধ্যমকে জানান , ১৮ দফা দাবিতে
এদিন জেলা শাসকের সাথে ডেপুটেশানে মিলিত হয়েছেন সংগঠনের নেতৃত্বরা। তার মধ্যে সাত দফা দাবি রয়েছে ত্রিপুরার ।
দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি গুলি ছিল , সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করা ,
ত্রিপুরার সকল স্কিম কর্মীকে প্রতিবছর পূজা উৎসবে বোনাস প্রদান করা , ত্রিপুরায় স্বতন্ত্র পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা ইত্যাদি
দাবি সনদ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এদিনের ডেপুটেশান।
এদিন ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে উদয়পুরে ঐক্যবদ্ধ প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে কর্মীদের মধ্যে।