BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ভুয়া অটো ইউনিয়নের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা বিএমএস-এর

ভুয়া অটো ইউনিয়নের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা বিএমএস-এর

উদয়পুর প্রতিনিধি :-


অটো ও রিক্সা শ্রমিক সংগঠনকে ঘিরে চলমান বিভ্রান্তি দূর করতে সোমবার সন্ধ্যা ৭টায় ব্রহ্মাবাড়ীস্থিত ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএস গোমতী জেলার সভাপতি দিগ্বিজয় ভাওয়াল, ত্রিপুরা প্রদেশ মেম্বার গৌতম দাস, গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সভাপতি মুক্তোল হোসেন, সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার সহ বিএমএস ও সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য পদাধিকারী এবং বিভিন্ন লাইন কমিটির নেতৃত্ব।


বিএমএস গোমতী জেলার সভাপতি দিগ্বিজয় ভাওয়াল সাংবাদিকদের জানান, গোমতী জেলায় ভারতীয় মজদুর সংঘের অধীন একমাত্র স্বীকৃত ও অনুমোদিত অটো সংগঠন হলো “গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ”।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

এই নাম ছাড়া অন্য কোনো সংগঠন বিএমএস-এর অধীনে নয় বলেই তিনি স্পষ্ট করে দেন।


তিনি আরও অভিযোগ করেন, মাতারবাড়ি ও অমরপুর মহকুমায় কিছু সংগঠন “ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ” নামে বিএমএস-এর লোগো ব্যবহার করে

নিজেদের বৈধ সংগঠন হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ বেআইনি ও বিভ্রান্তিকর। এ ধরনের কার্যকলাপ বিএমএস-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরোও বলেন, গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘই একমাত্র সংগঠন যারা বিএমএস-এর প্রতীক ও নাম ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার বৈধ অধিকার রাখে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী দিনে যদি কোনো সংগঠন বেআইনিভাবে বিএমএস-এর নাম ও লোগো ব্যবহার করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিএমএস গোমতী জেলা নেতৃত্ব

অটো ও রিক্সা শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠন সংক্রান্ত বিভ্রান্তি দূর করার বার্তা দিতে চেয়েছে বলে মনে করা হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram