BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

খোয়াই সফরে বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দফায় দফায় বৈঠক

খোয়াই সফরে বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দফায় দফায় বৈঠক

নিজস্ব প্রতিনিধি খোয়াই, ১৬ জুন :-  

খোয়াই জেলা সফরে এলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির নব নিযুক্ত সভাপতি অভিষেক দেব রায়।

 দায়িত্বভার গ্রহণ করার পর রাজ্যের প্রতিটি জেলা সফরের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সেই মোতাবেক মঙ্গলবার খোয়াই জেলায় পদার্পণ করেন তিনি।

 মূলত মন্ডল থেকে জেলা স্তরের সাংগঠনিক শক্তি খতিয়ে দেখতে এবং দলীয় কর্মীদের সাথে পরিচিত হতেই তাঁর এই সফর। এদিন খোয়াই জেলায় পৌঁছানোর পর প্রথমেই খোয়াই শ্যামাপ্রসাদ মুখার্জী সারণিতে উপস্থিত হন প্রদেশ সভাপতি।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

 সেখানে তিনি ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর দলীয় কর্মী-সমর্থকদের এক সুবিশাল ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে খোয়াই জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জেলা কার্যালয়ে পৌঁছেই অভিষেক দেব রায় খোয়াই জেলার মন্ডল স্তর থেকে শুরু করে জেলা কমিটির নেতৃত্বদের সাথে দফায় দফায় সাংগঠনিক বৈঠকে বসেন। দলের বুথ স্তরীয় পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নিয়ে এই বৈঠকগুলিতে বিস্তারিত আলোচনা হয়।

 জেলা কার্যালয়ের বৈঠক শেষে খোয়াই নতুন টাউন হলে আয়োজিত হয় বিজেপি-র খোয়াই জেলা ভিত্তিক কার্যকারিণী বৈঠক।

প্রদীপ প্রজ্জ্বলন এবং রাষ্ট্রীয় সঙ্গীতের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বৈঠকের সূচনা করেন প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

এদিনের এই উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন একঝাঁক শীর্ষ নেতৃত্ব ও মন্ত্রী-বিধায়করা:প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা বৈঠকের কনভেনার সমীর কুমার দাস

রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ

খোয়াই জেলার বিভিন্ন মন্ডল ও জেলা স্তরের নেতৃত্বরা বৈঠকে মূলত রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া এবং জেলায় দলীয় সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানানো হয়।

নব নিযুক্ত সভাপতির এই সফরকে কেন্দ্র করে খোয়াই জেলার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram