BREAKING :
(1) ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘চলো সংসদ’ কর্মসূচিতে কোনও অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। আইনবিরুদ্ধ কোনও কাজও করেনি বাহিনী। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানাল দিল্লি পুলিশ। (2) সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য। যদিও রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএ-র টাকা পাননি। (3) রামমন্দিরের প্রণামী চুরিতে জড়িত নন! ট্রাস্টের পদত্যাগী কর্তা চম্পতকে ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ সরকারের সিট

অর্থমন্ত্রীর খাসতালুকে বিজেপিতে তীব্র ক্ষোভ: পদত্যাগ করলেন ওয়ার্ড মেম্বার লিলু মিঞা

অর্থমন্ত্রীর খাসতালুকে বিজেপিতে তীব্র ক্ষোভ: পদত্যাগ করলেন ওয়ার্ড মেম্বার লিলু মিঞা

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  :

গোষ্ঠী কোন্দল বর্তমান সময়ে দাঁড়িয়ে শাসক দল ভারতীয় জনতা পার্টির মধ্যে একেবারে ঘিরে ধরেছে। একের পর এক সমস্যা তৈরি হচ্ছে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত স্থর পর্যন্ত ।

এবার রাজ্য সরকারের অর্থমন্ত্রী তথা রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়ের খাস তালুকে ইস্তফা দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য লিলু মিঞা ।

জানা যায় , শুক্রবার সকাল ১১ টা নাগাদ টেপানিয়া আর ডি ব্লকে গিয়ে পঞ্চায়েতের মেম্বারের পদ থেকে পদত্যাগ পত্র জমা করে দিয়েছেন তিনি। এই নিয়ে লিলু মিঞা

Must Read শ্রমিকদের নিয়ে উদয়পুরে পথে নামল BMS, জেলাশাসকের কাছে ডেপুটেশনে উঠে এল একাধিক দাবি শ্রমিকদের নিয়ে উদয়পুরে পথে নামল BMS, জেলাশাসকের কাছে ডেপুটেশনে উঠে এল একাধিক দাবি

আমাদের সংবাদ প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে জানান , বাম সরকার যখন ত্রিপুরায় ক্ষমতায় ছিলেন তখন ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের এক নং বুথে

সেই সময় বিজেপির বুথ অফিস এলাকায় ছিল। কিন্তু বর্তমানে সরকার ক্ষমতা থাকার পরেও এখন আর এলাকার মধ্যে নেই কোন বুথ অফিস ।

বর্তমান সময়ে জঙ্গলে পরিণত হয়েছে বুথ অফিসের জায়গাটি। শালগরা পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য হওয়ার পরেও এলাকাবাসীদের জন্য কোন ধরনের

কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান লিলু। পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার লিলু মিঞা আরো জানান , তিনি বেনি ফিসার হিসেবে ১৫ গন্ডা জায়গার মধ্যে পুকুর

Also Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে

খনন করার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত পুকুর খনন করা সম্ভব হয়নি।

কিন্তু ওনার জন্ম তার স্ত্রী মা তাহেরা বিবির নামে মাছের পোনা বরাদ্দ করা হয়েছে। কিন্তু শাসকদলের ওয়ার্ড মেম্বার লিলু মিঞা জানান ,

যে জায়গায় তার ব্যক্তিগত কোন পুকুর নেই তাহলে কিভাবে তার মায়ের নামে আড়াই হাজার মাছের পোনা বরাদ্দ করা হলো। 3-4 জন এলাকার লোকের জন্য বিজেপি দলের অস্তিত্ব শেষ হচ্ছে শালগরা এলাকায়।

ক্ষোভের সাথে জানান লিলু। পাশাপাশি লিলু আরো জানান তিনি একজন পাম ওয়াটার । কিন্তু গত এক মাস নয় দিন ধরে এলাকার মধ্যে নেই পানীয় জলের কোন ব্যবস্থা।

শাসকদলের ওয়ার্ড মেম্বার বরাবর পানীয় জল দপ্তরে এই বিষয়টি জানিয়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি এখনো পর্যন্ত।

এলাকার গ্রামবাসীরা শাসকদলের এই ধরনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ উগ্রে দিচ্ছে শালগরা পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বারের উপর।

পাশাপাশি লিলু মিঞার মা গোটা ঘটনার সত্যতা স্বীকার করে। শাসক দল বিজেপির এই ধরনের  অউন্নয়নের যে চিত্র তৈরি করে রেখেছে তা শালগরা

পঞ্চায়েতে প্রধান থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব এবং টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পর্যন্ত মুখ খুলতে নারাজ। মুখে কুলুপ এঁটেছে প্রতিটি নেতৃত্ব।

প্রকাশ্যে একের পর এক শাসকদল বিজেপি পরিচালিত শালগড়া পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার লিলু মিঞা।

এই পদত্যাগ পত্রকে ঘিরে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক আলোড়ন এবং ভূ-কম্পন শুরু হয়েছে শাসকদল বিজেপি তথা অর্থমন্ত্রীর বিধানসভা এলাকায়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram