BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিদ্যুৎ ইস্যুতে রাজ্যজুড়ে বাড়ছে ক্ষোভ, আগরতলায় সরব কংগ্রেস

বিদ্যুৎ ইস্যুতে রাজ্যজুড়ে বাড়ছে ক্ষোভ, আগরতলায় সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা  : 

রাজ্যে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা, স্মার্ট মিটার নিয়ে জন অসন্তোষ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরে দুর্নীতির অভিযোগসহ একাধিক দাবিকে সামনে রেখে

 সোমবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিক্ষোভে অংশ নিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সরব হন। তাদের অভিযোগ, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ পরিষেবার মানও সন্তোষজনক নয়।

Must Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে

পাশাপাশি বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং পরিষেবার উন্নয়নের দাবিও জানানো হয়।


এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের Tanmay  চক্রবর্তী। তিনি রাজ্যের বিদ্যুৎ পরিষেবা ও স্মার্ট মিটার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে

সরকারের সমালোচনা করেন এবং জনস্বার্থে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram