BREAKING :
(1) জনগণনার সঙ্গে জুড়েছে জাতগণনাও। জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ নিয়ে প্রথম থেকেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় সরব কংগ্রেস। এ বার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। (2) প্রত্যেক পাইলটের বছরের যে কোনও সময়ে একবার করে ডোপ পরীক্ষা করানোর ভাবনা! ‘গাঁজা-বিতর্কের’ পর আরও সতর্কতা কেন্দ্রের

প্রাক্তন বাম মন্ত্রীর পরিবার ঘিরে অভিযোগ, কাকড়াবনে শুরু নতুন রাজনৈতিক ঝড়

প্রাক্তন বাম মন্ত্রীর পরিবার ঘিরে অভিযোগ, কাকড়াবনে শুরু নতুন রাজনৈতিক ঝড়

উদয়পুর প্রতিনিধি : 

ত্রিপুরার কাকড়া বন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বাম মন্ত্রী রতন ভৌমিকের পুত্রের বিরুদ্ধে একা নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ‌

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা মহিলা মোর্চার উদ্যোগে শুক্রবার বিকেল পাঁচটায় কাকরাবন ব্লক চৌহমুনী থেকে শুরু করে কাকড়া বন মন্ডল অফিস পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 এদিনের বিক্ষোভ মিছিলে অংশ নেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার , জেলা সভানেত্রী সবিতা নাগ , স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ কাকড়াবন মন্ডলের মণ্ডল সভাপতি সহ প্রমূখ নেতৃবৃন্দ।

Must Read ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ দপ্তরের সামনে দুই ঘণ্টার গন অবস্থান ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ দপ্তরের সামনে দুই ঘণ্টার গন অবস্থান

 এদিনের মিছিল শেষে বিজেপি রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বামেদেরকে তীব্র আক্রমণ শানিয়েছেন।

 পাশাপাশি এই ঘটনায় বাম নেতার পুত্রের কঠোর শাস্তি দাবি করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আগরতলা মেলার মাঠের বামেদের পক্ষ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া না দেওয়ার বিষয় নিয়েও কটাক্ষ করেন মিমি।

এই বিক্ষোভ মিছিলে পড়ন্ত বিকেলে মহিলা মোর্চার ডাকে ব্যাপক সাড়া জাগানো মিছিল সংঘটিত করা হয়। মিছিল কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram