BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

আরটিআই কর্মীকে ফাঁসানোর অভিযোগ, পাশে দাঁড়ালেন সুদীপ রায় বর্মন

আরটিআই কর্মীকে ফাঁসানোর অভিযোগ, পাশে দাঁড়ালেন সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি , মেলাঘর  : 


আরটিআই কর্মীকে ফাঁসানোর অভিযোগ, পাশে দাঁড়ালেন সুদীপ রায় বর্মন

মেলাঘরের আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহাকে গাঁজা মামলায় ফাঁসানোর অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা ও বিধায়ক Sudip Roy Barman।

রবিবার মেলাঘরের ঠাকুরপাড়ায় প্রসেনজিৎ সাহার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘক্ষণ কথা বলে পরিবারের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

 

উল্লেখ্য, কয়েকদিন আগে গাড়িতে গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার করা হয় আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহাকে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তবে শুরু থেকেই প্রসেনজিৎ এবং তাঁর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

এদিন সুদীপ রায় বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নীলকমল সাহা, হাবিল মিয়া, দীপক চক্রবর্তী, লক্ষণ দাসসহ দলের অন্যান্য কর্মীরা।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বিভিন্ন বিষয়ে আরটিআই করার কারণেই প্রসেনজিৎ সাহাকে টার্গেট করা হয়েছে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

সুদীপ রায় বর্মন বলেন, “প্রসেনজিৎ সাহাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে আমরা মনে করি। তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে প্রশ্ন তুলতেন।

 তাই তাঁকে চক্রান্ত করে এই মামলায় জড়ানো হয়েছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই এবং আইনি লড়াইয়ে তাঁর পরিবারের পাশে থাকব।”

কংগ্রেস নেতার এই আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরে এসেছে প্রসেনজিৎ সাহার পরিবারের মধ্যে। স্থানীয়দের একাংশও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

এখন সকলের নজর আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসে কি না এবং প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি কীভাবে হয়, সেটাই দেখার বিষয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram