BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বিজেপি সরকারের অনুন্নয়নের বিরুদ্ধে, রাস্তা অবরোধ করছে স্বদলীয় লোকেরাই

বিজেপি সরকারের অনুন্নয়নের বিরুদ্ধে, রাস্তা অবরোধ করছে স্বদলীয় লোকেরাই

নিজস্ব প্রতিনিধি , আগরতলা :

বিজেপি সরকারের উন্নয়নের ভেলকি বাজির মুখোশ খুলে দিচ্ছে খোদ বিজেপি দলের লোকেরাই।

বিজেপি দলীয় পতাকা নিয়ে রাস্তার বেহাল দশার বিরুদ্ধে পথ অবরোধ করে শামিল হতে দেখা গেল এবার অটো শ্রমিকদের।

 জানা যায়, গোলবাজার টু মহেশখোলা গামী একটি রাস্তা বহুদিন ধরে বেহাল দশায় ধুঁকছে। একাধিক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হবার খবরও নেহাত কম নয়। কর্তৃপক্ষ সমস্তটা জেনেও চুপ। নেই সংস্কার নেই সমস্যার সুরাহা।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

অটোচালকদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাস মহেশখলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ।

তাদের বক্তব্য, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০০-রও বেশি ভারী যানবাহন চলাচল করে। বড় গাড়ির চাপেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে অটোচালকদের ওপর।

তাই সোমবার সকাল থেকেই বিজেপি দলের পতাকা নিয়ে রাস্তা অবরোধ শুরু করেন তারা। পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাস্তা মেরামতের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলেই জানিয়েছেন আন্দোলনরত অটোচালকরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram