BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ফিল্মি স্টাইলে দুঃসাহসিক অপারেশন! চুরাইবাড়িতে নিমেষেই লুঠ কোটি টাকার সম্পদ, কোথায় ছিল পুলিশ?

ফিল্মি স্টাইলে দুঃসাহসিক অপারেশন! চুরাইবাড়িতে নিমেষেই লুঠ কোটি টাকার সম্পদ, কোথায় ছিল পুলিশ?

​নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি : 

১ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রেল তেমাথা সংলগ্ন স্বামী বিবেকানন্দ রোডে অবস্থিত ‘সম্রাট জুয়েলার্স’-এ হানা দিয়ে দুষ্কৃতীরা প্রায় এক কোটি টাকার সোনা ও রুপার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে বলে জানা গেছে।


দোকানের ম্যানেজার উত্তম কুমার ধর জানান, বুধবার সকাল ৯টা নাগাদ তিনি দোকান খুলতে এসে দেখেন ভেতরের সমস্ত সরঞ্জাম তছনছ হয়ে পড়ে আছে। ভালো করে খতিয়ে দেখা যায়, চোরের দল দোকানের উপরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করেছিল।

প্রাথমিক অনুমান অনুযায়ী, সোনা, রুপা এবং মূল্যবান পাথর মিলিয়ে প্রায় কোটি টাকার সামগ্রী লুট করা হয়েছে। খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে: সম্রাট জুয়েলার্সে এর আগেও একাধিকবার চুরির চেষ্টা হয়েছে।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?


​এলাকায় ইতিপূর্বেও একই কায়দায় (টিন কেটে) বেশ কিছু চুরি হলেও পুলিশ কোনো কিনারা করতে পারেনি । পুলিশের রাতের টহলদারি নিয়ে সাধারণ মানুষের মনে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
দোকানের মালিক সুমত দে এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন।

 জানা গেছে, চুরি যাওয়া অলঙ্কারের একটি বড় অংশই ছিল সাধারণ মানুষের গচ্ছিত আমানত। সেই দায়বদ্ধতা কীভাবে পূরণ করবেন, তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন তিনি।


​এখন দেখার বিষয়, সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো প্রমাণের ভিত্তিতে পুলিশ কি পারবে দুষ্কৃতীদের নাগাল পেতে, নাকি আগের ঘটনাগুলোর মতোই এই ফাইলটিও ধামাচাপা পড়ে থাকবে?

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram