BREAKING :
(1) ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘চলো সংসদ’ কর্মসূচিতে কোনও অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। আইনবিরুদ্ধ কোনও কাজও করেনি বাহিনী। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানাল দিল্লি পুলিশ। (2) সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য। যদিও রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএ-র টাকা পাননি। (3) রামমন্দিরের প্রণামী চুরিতে জড়িত নন! ট্রাস্টের পদত্যাগী কর্তা চম্পতকে ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ সরকারের সিট

বিজেপির বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ, দাতারামে সাংবাদিক সম্মেলনে উঠল পাল্টা দাবি

বিজেপির বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ, দাতারামে সাংবাদিক সম্মেলনে উঠল পাল্টা দাবি

নিজস্ব প্রতিনিধি , দাতারাম : 

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত একটি খবরের প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাতারাম এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব।

 এদিন বিকেল চারটা নাগাদ দাতারাম এলাকায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রচারিত খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি

 করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৩২ মাতাবাড়ি মণ্ডলের সহ-সভাপতি নুর ইসলাম, চন্দ্রপুর আরএফ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকুমার রিয়াং,

Must Read অর্থমন্ত্রীর খাসতালুকে বিজেপিতে তীব্র ক্ষোভ: পদত্যাগ করলেন ওয়ার্ড মেম্বার লিলু মিঞা অর্থমন্ত্রীর খাসতালুকে বিজেপিতে তীব্র ক্ষোভ: পদত্যাগ করলেন ওয়ার্ড মেম্বার লিলু মিঞা

গোমতী জেলা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিরাজয় রিয়াং সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩২ মাতাবাড়ি মণ্ডলের সহ-সভাপতি নুর ইসলাম বলেন, গত ১৯ আগস্ট দাতারাম এলাকায় ত্রিপুরা মথা দলের একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়।

 ওই সভায় দীর্ঘদিনের কিছু সিপিআইএম সমর্থক তিপ্রা মথা দলে যোগদান করেন। কিন্তু যোগদানের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

 নুর ইসলাম আরও অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছর বাম শাসনকালে দাতারাম এলাকার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন।

Also Read শ্রমিকদের নিয়ে উদয়পুরে পথে নামল BMS, জেলাশাসকের কাছে ডেপুটেশনে উঠে এল একাধিক দাবি শ্রমিকদের নিয়ে উদয়পুরে পথে নামল BMS, জেলাশাসকের কাছে ডেপুটেশনে উঠে এল একাধিক দাবি

 বর্তমানে সেই সময়ের কিছু সিপিআইএম সমর্থক তিপ্রা মথা দলে যোগ দিয়ে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার চালাচ্ছেন।

 তিনি দাবি করেন,তিপ্রা মথার যোগদান সভায় বিজেপি সমর্থকরা দল পরিবর্তন করেছেন—এমন অপপ্রচার চালানো হচ্ছে।

 এই ধরনের প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, দাতারাম এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের বিভ্রান্তিকর প্রচেষ্টা চালানো হচ্ছে।


বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, দাতারাম এলাকায় কিছু মানুষ অরাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয় সাংবাদিক সম্মেলন থেকে।


এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে,

 কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তি বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা বরদাস্ত করা হবে না।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram