BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

কৃষকদের সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের কাছে একটি ডেপুটেশন

কৃষকদের সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের কাছে একটি ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি ,দুর্লভ নারায়ণ : 

সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে দুর্লভ নারায়ণ লোকাল কমিটির উদ্যোগে স্থানীয় কৃষকদের সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়।


ডেপুটেশনে কৃষিজমিতে জলনিকাশির সুষ্ঠু ব্যবস্থা, বন্ধ হয়ে যাওয়া কালভার্ট পুনরায় চালু করা এবং ক্ষতিগ্রস্ত ছড়ার সংস্কারের দাবি জানানো হয়।

 প্রতিনিধিদলের বক্তব্য, প্রতি বছর বর্ষাকালে বৃষ্টির জলে জমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যার ফলে কৃষকদের জীবিকা সংকটে পড়তে হচ্ছে।

Must Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে


এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাকুমা সম্পাদক আব্দুল করিম, সভাপতি সুরেশ দাস, দুর্লভ নারায়ণ লোকাল কমিটির সম্পাদক সুবল দেবনাথ ও সভাপতি আবুল কালাম।

 এছাড়াও উপস্থিত ছিলেন দুলাল বর্মন, আলকাছ মিয়া, ফজল হক মৈশাদ, আব্দুল লতিফ সহ অন্যান্য সদস্যরা।


পঞ্চায়েত সচিব বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram