নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৩ সেপ্টেম্বর :
আগামী ১৭ ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন । প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে গোমতি জেলা যুব মোর্চার উদ্যোগে
এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর ব্রম্মাবাড়ী অটল ভবনে । এই রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন জেলা যুব মোর্চার সভাপতি সান্তনু দে ।
এছাড়া ছিলেন , জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ , বিধায়ক জিতেন্দ্র মজুমদার , মন্ডল সভাপতি সানি সাহা ও জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ প্রমূখ।
রক্তদান শিবিরে স্বাগত ভাষণ রাখেন জেলা যুব মোর্চার সভাপতি। পরে জেলা সভানেত্রী সবিতা নাগ ভাষণ রাখতে গিয়ে বলেন, রক্তদান প্রতিটি সময় করা উচিত।
তার কারণ প্রতিদিন প্রতিমুহূর্তে রক্তের প্রয়োজন পড়ছে বিভিন্ন হাসপাতাল গুলিতে। বিশেষ করে টেপা নিয়া জেলা হাসপাতালে সবথেকে বেশি রক্তের প্রয়োজন।
যুব মোর্চার কর্মীরা রক্তদান শিবিরে যেভাবে এগিয়ে এসেছে তা খুবই প্রশংসার যোগ্য বলে তিনি দাবি করেন।
এদিন রক্ত দাতাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন রক্তদান শিবিরে মোট ৫২ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করে।