BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

উদ্ধার ২৫টি হারানো মোবাইল ও চুরি যাওয়া স্বর্ণালংকার

উদ্ধার ২৫টি হারানো মোবাইল ও চুরি যাওয়া স্বর্ণালংকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা  :

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ।

 উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
উদ্ধারকৃত সামগ্রীগুলো আদালতের নির্দেশ মোতাবেক প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

 এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমিত পাঠক। এ বিষয়ে পুলিশ সুপার নমিত পাঠক জানান, গত ৯ এপ্রিল ও ২৩ এপ্রিল সংঘটিত দুটি চুরির ঘটনার পর পশ্চিম থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

Must Read ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন

মামলাগুলোর তদন্তে নেমে পশ্চিম থানার পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।


তিনি আরও জানান, এই দুটি মামলায় মোট ১০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া সামগ্রীগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram