BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

টি.এস.ই.সিএল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ সংঘের ১ম ত্রিবার্ষিক গোমতী জেলা সম্মেলন

টি.এস.ই.সিএল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ সংঘের ১ম ত্রিবার্ষিক গোমতী জেলা সম্মেলন

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

 

ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত টি.এস.ই.সিএল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ সংঘের ১ম ত্রিবার্ষিক গোমতী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার দুপুর ১২ টায় রাজর্ষি হল নং-২ এ।‌

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের সূচনা করেন BMS-র গোমতী জেলা সভাপতি দ্বিগবিজয় ভাওয়াল। 

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি


এছাড়া ছিলেন , TRKS -র উদয়পুর মহকুমা সম্পাদক বিজয় চৌধুরী , TSECL-র সহ-সভাপতি সমর ভৌমিক , ঠেকা মজদুর সংঘের গোমতী জেলা প্রভারী গৌতম দাস সহ প্রমূখ। 


এদিনের সম্মেলনে আসা সমস্ত অতিথিরা ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সমস্ত অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। 


এদিনের সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা কমিটি ডেপুটি সেক্রেটারি প্রদীপ মজুমদার কড়া ভাষায় বলেন, সংগঠনের মধ্যে কোন ব্যক্তি যদি মনে করে নিজের ব্যক্তির স্বার্থ উদ্ধার করতে ভারতীয় মজদুর সংঘ করা প্রয়োজন তাহলে তা সম্পূর্ণ ভুল।

 তার কারণ BMS সব সময়ই দেশের এবং সমাজের অন্তিম ব্যক্তি তার জন্যই কাজ করে থাকে। এই সংগঠনের মূল চিন্তা দ্বারা হচ্ছে সকলের পাশে দাঁড়িয়ে সকলের হাত শক্ত করে চলা।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা তার পাশাপাশি এই দেশের জন্য কাজ করা সমানভাবে প্রযোজ্য।

তাই জেলা স্তরে সংগঠনকে আরো শক্তভাবে গড়ে তুলতে প্রতিটা কর্মী সংগঠনের দিক নির্দেশনায় চলা খুবই প্রয়োজন। তাহলে আগামী দিন এই সংগঠন গোটা রাজ্যের মধ্যে এক বৃহৎ সংগঠনের রূপরেখায় তৈরি হবে।

এদিন সম্মেলনে আগত সমস্ত কর্মীরা সংগঠনের ব্যাচ বুকে ধারণ করে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় তার শপথ গ্রহণ করেন।

 পাশাপাশি জেলাস্তরে নতুনভাবে কমিটি তৈরি করা হয় এদিন। আগামী দিনে টি.এস.ই.সিএল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ সংঘ আরো দ্রুততার সাথে যেন কাজ করতে পারে তার শুভ কামনা করেন সম্মেলনে অংশ গ্রহণ করা প্রতিটি বক্তা।

 সম্মেলনকে কেন্দ্র করে এদিন ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় সংগঠনের কর্মীদের মধ্যে ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram