BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

উদয়পুরে পুলিশের গাড়ির ধাক্কায় যুবক আহত: রণক্ষেত্র সোনামুড়া চৌমুহনী, পথ অবরোধ

উদয়পুরে পুলিশের গাড়ির ধাক্কায় যুবক আহত: রণক্ষেত্র সোনামুড়া চৌমুহনী, পথ অবরোধ

​নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :

বুধবার সন্ধ্যায় উদয়পুর সোনামুড়া চৌমুহনী জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মুখ্যমন্ত্রীর কনভয়ের পেছনে থাকা রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শুভময় সাহা (২৬) নামে এক যুবক।

 জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সাব্রুম থেকে উদয়পুর হয়ে আগরতলার দিকে যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর মূল কনভয়টি সোনামুড়া চৌমুহনী এলাকা অতিক্রম করার ঠিক পেছনেই ছিল রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের এসকর্ট গাড়ি।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

সেই সময় হঠাৎ করেই গাড়িটি যুবক শুভময় সাহাকে সজোরে ধাক্কা মারে।ঘটনার আকস্মিকতায় উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

মুহূর্তের মধ্যে উত্তেজিত জনতা কনভয়ের ওই গাড়িটিকে আটকে দেয় এবং গাড়িতে থাকা টিএসআর (TSR) বাহিনীকে নিচে নামিয়ে দেওয়া হয়।

প্রতিবাদে সোনামুড়া চৌমুহনী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।রাস্তা অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন:
​গোমতী জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।


​মহকুমা পুলিশ আধিকারিক ,রাধাকিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আহত যুবক শুভময় সাহাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেপানিয়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

 বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গোমতী জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে একটি সাংবাদিক সম্মেলন করেন।

তিনি স্পষ্ট করে জানান:
​"যে গাড়িটির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, সেটি মুখ্যমন্ত্রীর নিজস্ব কনভয়ের গাড়ি ছিল না। সেটি ছিল রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের এসকর্ট গাড়ি।"


​বর্তমানে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram