BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

পানীয় জলের দাবিতে কলসি হাতে মহিলাদের রাস্তা অবরোধ, দক্ষিণ মহেশপুরে যানজট

পানীয় জলের দাবিতে কলসি হাতে মহিলাদের রাস্তা অবরোধ, দক্ষিণ মহেশপুরে যানজট

কাঁঠালিয়া প্রতিনিধি | ১ জুলাই :


কাঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটের প্রতিবাদে বুধবার সকালে কলসি হাতে রাস্তায় নামেন এলাকার মহিলারা।

পানীয় জলের দাবিতে তারা দক্ষিণ মহেশপুর বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার পর থেকে এলাকার একাংশে জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

 বারবার সমস্যা সমাধানের দাবি জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ মহিলারা বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সোনামুড়া-বিলোনিয়া সড়কের দক্ষিণ মহেশপুর বাইপাস এলাকায় অবরোধ শুরু করেন।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী


অবরোধের জেরে সড়কের দু'পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী যানসহ ছোট-বড় অসংখ্য গাড়ি আটকে পড়ে। ফলে এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে।

দ্রুত পানীয় জলের ব্যবস্থা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram