BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বন্য দাতালের হাতির দাপটে অতিষ্ঠ জনজীবন! ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত একাংশ!

বন্য দাতালের হাতির দাপটে অতিষ্ঠ জনজীবন! ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত একাংশ!

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া  :

    তেলিয়ামুড়া মহকুমার শহরাঞ্চল থেকে অল্প দূরেই ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে এখন রাত মানেই আতঙ্ক আর অনিশ্চয়তা।

প্রায় প্রত্যেকটা দিন দিনের আলো ফুরোতেই শুরু হয় বন্য দাতাল হাতির তাণ্ডবের আশঙ্কা। ফলে বছরের পর বছর ধরে রাতের ঘুম হারাম হয়ে গেছে ওই এলাকায় বসবাসকারী প্রায় ৭০ পরিবারের।

নিজের ঘরেই নিরাপদ নন মানুষ—যে কোনো মুহূর্তে হানা দিতে পারে মৃত্যুদূত হয়ে ওঠা সেই বন্য দাতাল হাতি।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর ধরে এই সমস্যার স্থায়ী কোনো সমাধান মেলেনি এখনো পর্যন্ত। বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকলেও, সেগুলো সাময়িক হয় কিন্তু বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি।

ফলে প্রতিদিনই প্রাণ হাতে নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এই বন্য হাতির তাণ্ডবে ইতিমধ্যেই বহু বসতবাড়ি ভেঙে চুরমার হয়েছে, নষ্ট হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, এমনকি একাধিক নিরীহ মানুষ প্রাণও হারিয়েছেন।

 তবুও সমস্যার স্থায়ী সমাধানে বনদপ্তরের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। কৃষ্ণপুর ও আশপাশের অধিকাংশ পরিবারই কৃষির ওপর নির্ভরশীল।

কিন্তু মাঠে ফসল ফলানোর আগেই বন্য হাতির দল হানা দিয়ে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিচ্ছে একাংশের মাসের পর মাসের পরিশ্রম।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

ফলে আর্থিকভাবে সর্বস্বান্ত হয়ে পড়ছেন অনেক কৃষকরা। অনেকেই বাধ্য হয়ে চাষাবাদই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এলাকাবাসীর প্রশ্ন—আর কতদিন এভাবে আতঙ্কে দিন কাটাতে হবে?

 আর কত প্রাণ গেলে নড়েচড়ে বসবে বনদপ্তর? মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

এখন দেখার, প্রশাসন ও বনদপ্তর কবে এই দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে কিনা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram