BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

কার ভুলে আজ এই পরিস্থিতি? জনজীবন লণ্ডভণ্ড হওয়ার নেপথ্যে কোন কারণ লুকিয়ে—প্রশ্ন সবার মুখে মুখে!

কার ভুলে আজ এই পরিস্থিতি? জনজীবন লণ্ডভণ্ড হওয়ার নেপথ্যে কোন কারণ লুকিয়ে—প্রশ্ন সবার মুখে মুখে!

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : 

খনিকের বর্ষায় শহর আবারো টৈ টুম্বুর। তবে এবারের চিত্র টা খানিকটা ব্যতিক্রমী।

অন্যান্য বার স্বল্প বৃষ্টি তে শহর আগরতলা বানভাসী হলে রীতিমতো সেই জল নামতে প্রায় বেলা গড়িয়ে যেত। 

কিন্তু এবার জল নিষ্কাশনী ব্যবস্থার দায়িত্বে থাকা পাম্প মেশিন অপারেটর দের তৎপরতায় সেই জল কয়েক ঘন্টার মধ্যেই নেমে যায়। 

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

স্মার্ট সিটি প্রকল্পাধীন ড্রেন সংস্কার এর কাজ অপরিকল্পিত ভাবে হচ্ছে সেই অভিযোগ বরাবরই সামনে উঠে আসছে।

তবে তার সাথে আরো একটা প্রশ্ন উঠে। সবটা দোষ কি শুধু মাত্র অপরিকল্পিত ড্রেন সংস্কারের নাকি সাধারণ মানুষের অসচেতনতা ও জল জমাট বাঁধার অন্যতম কারণ ?


মঙ্গলবার সকাল থেকে প্রবল বৃষ্টির ফলে শকুন্তলা রোড, আইজিএম চৌমুহনি, বণমালীপুর সহ বহু জায়গায় জল জমাট বেঁধে গেছে।

তবে জল নিষ্কাশিত ও হয়েছে দ্রুত। কিন্তু তার সাথেই ভেসে উঠেছে হাজার হাজার প্লাস্টিক বর্জ্য পদার্থ।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

 যত্রতত্র এই প্লাস্টিক নিক্ষেপ, জল নিষ্কাশনী ব্যবস্থা কে ব্যহত করছে বলেই শহর জুড়ে স্বল্প বৃষ্টি তেই জল জমাট বাঁধছে, এই সত্য অস্বীকার করার কোনো উপায় আছে কি ?


তাই কেবল অব্যবস্থাপনা নয়, নিজেদের গাফিলতি গুলির দিকেও আলোকপাত করা এবং প্লাস্টিক যত্রতত্র ফেলার মতো বদভ্যাস ত্যাগ করা ও একজন সচেতন নাগরিক এর অন্যতম দায়িত্ব হোক।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram