BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

কোন স্মৃতি রেখে গেলেন তিনি? আর ফিরবেন না প্রিয় সীতানাথ বাবু !

কোন স্মৃতি রেখে গেলেন তিনি? আর ফিরবেন না প্রিয় সীতানাথ বাবু !

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া :

গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সীতানাথ সাহা (৮০) শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 এদিন সকাল ছয়টা নাগাদ গন্ডাছড়া দুর্গাপুরস্থিত নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। জানা গেছে, গত ছয় মাস ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

 গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তরুণ দেবনাথ, উপদেষ্টা মন্ডলীর সদস্য গৌরাঙ্গ দাসসহ অন্যান্য সদস্যরা তার বাড়িতে ছুটে যান এবং মরদেহে ফুল ও মালা অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

 বাজার কমিটির সম্পাদক তরুণ দেবনাথ জানান, সীতানাথ সাহা শুধু বর্তমান সভাপতি হিসেবেই নয়, অতীতেও বিভিন্ন সময়ে বাজার ব্যবসায়ী সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও স্নেহময় আচরণ বাজারের সকল ব্যবসায়ীর কাছে তাকে একজন অভিভাবকের আসনে প্রতিষ্ঠিত করেছিল।

 তার প্রয়াণে ব্যবসায়ী সমাজ এক অভিভাবককে হারালো।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গন্ডাছড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

 সকলেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram