BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ছোট দলে নয়, উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিন"— আহ্বান মুখ্যমন্ত্রীর

ছোট দলে নয়, উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিন"— আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, অম্পি:

আসন্ন এডিসি (ADC) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে পাহাড়ের জনপদগুলোতে।

 আজ ২৩-অম্পি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সদাগর কলই-এর সমর্থনে অম্পি মোটরস্ট্যান্ড মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

Must Read পৌর নির্বাচন ঘিরে উদয়পুরে প্রচারের উত্তাপ! ডাকবাংলা রোডে ভোটারদের মন জয়ে মরিয়া বিজেপি প্রার্থী পৌর নির্বাচন ঘিরে উদয়পুরে প্রচারের উত্তাপ! ডাকবাংলা রোডে ভোটারদের মন জয়ে মরিয়া বিজেপি প্রার্থী

এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, অম্পির এই নির্বাচনী সভাকে পণ্ড করার জন্য সবরকম চেষ্টা চালিয়েছে 'তিপ্রা মথা'।

তবে সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে বলে তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, "মানুষ সত্যের পথে আছে, তাই কোনো বাধা এই জনজোয়ার রুখতে পারেনি।

"জনসভা থেকে আঞ্চলিক দলগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে ড. মানিক সাহা বলেন: পাহাড়ের ছোট ছোট আঞ্চলিক দলগুলো শেষ পর্যন্ত জাতীয় দলগুলোর ওপরই নির্ভরশীল।
​এডিসি এলাকার প্রকৃত এবং স্থায়ী উন্নয়নের জন্য বিজেপির মতো জাতীয় শক্তির বিকল্প নেই। ভোট ভাগাভাগি না করে উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীকেই জয়ী করার আহ্বান জানান তিনি।

প্রার্থী সদাগর কলইএর সমর্থনে আয়োজিত এই মেগা সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন:রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিজেপি গোমতী জেলা সম্পাদক প্রশান্ত পোদ্দার।
​এছাড়াও স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃত্ব।

Also Read শিক্ষকতা থেকে রাজনীতির ময়দানে ! ২২ নম্বর ওয়ার্ডে প্রাক্তন শিক্ষককে ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা! শিক্ষকতা থেকে রাজনীতির ময়দানে ! ২২ নম্বর ওয়ার্ডে প্রাক্তন শিক্ষককে ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা!


এদিনের সভাকে কেন্দ্র করে অম্পি এবং সংলগ্ন এলাকার বিজেপি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গেরুয়া আবিরে ঢাকা অম্পি মোটরস্ট্যান্ড মাঠের ভিড় প্রমাণ করেছে যে, আসন্ন এডিসি নির্বাচনে অম্পি কেন্দ্রে লড়াই হতে চলেছে অত্যন্ত হাড্ডাহাড্ডি।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই সফর পাহাড়ে বিজেপি কর্মীদের মনোবল অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram