BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

নিজ ইচ্ছায় পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ, চানপুর কালিমন্দিরে শুদ্ধিকরণ যজ্ঞ অনুষ্ঠিত

নিজ ইচ্ছায় পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ, চানপুর কালিমন্দিরে শুদ্ধিকরণ যজ্ঞ অনুষ্ঠিত

চুরাইবাড়ি প্রতিনিধি ৩১ মে:-


উত্তর ত্রিপুরা জেলার চানপুর কালিমন্দিরে রবিবার দুপুর ২টায় এক শুদ্ধিকরণ যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 জানা গেছে, নদিয়াপুর-শনিছড়া এলাকার বাসিন্দা দিলীপ দাসের পরিবারের চার সদস্য পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন।

পরবর্তীতে তাঁরা নিজেদের ইচ্ছায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।


এই উপলক্ষে চানপুর কালিমন্দিরে বৈদিক রীতিনীতি মেনে শুদ্ধিকরণ যজ্ঞ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের পুনরায় হিন্দু ধর্মে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু মিলন মন্দির কেন্দ্রীয় কমিটির সদস্য অর্পিতা চক্রবর্তী, হিন্দু রক্তে দল

উত্তর ত্রিপুরা বিভাগের সভাপতি নিরূপম গুপ্ত, সংগঠনের মুখপাত্র পান্নালাল নাথ, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সভাপতি জয়লালথং ত্রিপুরা এবং সমাজসেবী দিলীপ তাঁতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

উপস্থিত অতিথিরা জানান, ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত বিশ্বাসের প্রতি সম্মান রেখেই সংশ্লিষ্ট পরিবার নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

 অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram