BREAKING :
(1) অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরিতে ধৃত ৮ জনের বাড়িতে তল্লাশি! জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ (2) ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালাল সিট! ধৃতকে সঙ্গে নিয়েই অভিযান (3) ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নতুন শ্রম কোড নিয়ে আগ্নেয়গিরি উদয়পুর! শ্রমিক স্বার্থ কি বিপন্ন? বড়সড় লড়াইয়ের ডাক CITU-র

নতুন শ্রম কোড নিয়ে আগ্নেয়গিরি উদয়পুর! শ্রমিক স্বার্থ কি বিপন্ন? বড়সড় লড়াইয়ের ডাক CITU-র

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: 

পহেলা এপ্রিল থেকে দেশজুড়ে শ্রমিক স্বার্থবিরোধী নতুন 'শ্রম কোড' কার্যকর করার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল উদয়পুর। বুধবার দুপুরে CITU উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।এদিন দুপুর ১২টা নাগাদ উদয়পুর শহরের জামতলা স্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করার সময় শ্রমিক স্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এরপর মিছিলটি জেলা শাসকের অফিসের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামপন্থী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ‌ তথা Citu রাজ্য সম্পাদক দিলীপ দত্ত  ,CITU মহকুমা সম্পাদক প্রদীপ সাহা ও 
কৃষক সভার সর্বভারতীয় নেতা নিতাই বিশ্বাস সহ প্রমূখ ।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন।

Must Read নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির পুরনো কর্মী ও নেতারা। নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির পুরনো কর্মী ও নেতারা।

 বক্তারা অভিযোগ করেন যে, নতুন শ্রম কোড প্রবর্তনের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 অবিলম্বে এই 'শ্রমিক স্বার্থবিরোধী' কোড বাতিলের দাবি জানান তাঁরা। বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উদয়পুর শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

তবে কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram