BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরে ব্যাংকিং ব্যবস্থায় বড় সংযোজন উদ্বোধনের পর থেকেই শুরু জোর চর্চা

উদয়পুরে ব্যাংকিং ব্যবস্থায় বড় সংযোজন   উদ্বোধনের পর থেকেই শুরু জোর চর্চা

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

উদয়পুর ব্রম্মাবাড়িস্থিত ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখায় নতুন ‘লকার সুবিধা’র শুভ উদ্বোধন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

আধুনিক ব্যাংকিং পরিষেবাকে আরও শক্তিশালী ও গ্রাহকবান্ধব করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।


অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন ও লকার রুমের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

উদ্বোধনের পর তিনি ব্যাংকের নতুন লকার বিভাগ পরিদর্শন করেন এবং উপস্থিত গ্রাহক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুরপরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, ত্রিপুরা সরকারের রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটি দশরথ দেববর্মা,

গোমতী জেলার ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, আগরতলা মার্কেটের চেয়ারম্যান অজিত দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক তথা আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রঞ্জিত দাস।


অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্যাংকের নতুন ‘লকার সুবিধা’ চালু করা, যা গ্রাহকদের মূল্যবান সামগ্রী যেমন স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য সম্পদ নিরাপদে সংরক্ষণের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আধুনিক নিরাপত্তা ব্যবস্থাসহ এই লকার পরিষেবা চালুর ফলে গ্রাহকদের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন লকারে রাখা জিনিসের চাবি তুলে দেন অতিথিরা।


উদ্বোধনী বক্তব্যে বিধায়ক তথা আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রঞ্জিত দাস বলেন, বর্তমান সময়ে নিরাপদ ব্যাংকিং পরিষেবার চাহিদা ক্রমেই বাড়ছে।

 ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংকের এই উদ্যোগ গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের মূল্যবান সম্পদ নিশ্চিন্তে সংরক্ষণ করতে পারবেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই ধরনের আধুনিক পরিষেবা চালু করে ব্যাংককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষে অতিথিরা ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর পরিষেবা চালুর প্রত্যাশা ব্যক্ত করেন।

 স্থানীয় বাসিন্দা ও গ্রাহকরাও এই নতুন পরিষেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে এলাকার ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram