BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু বিধু কপালি

বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু বিধু কপালি

নিজস্ব প্রতিনিধি , কল্যাণপুর :

কল্যাণপুর বিদ্যুৎ নিগমের অন্তর্গত তোতাবাড়ি এলাকাতে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে খোয়াই এলাকার বিধু কপালি নামে ৪৫ বছরের এক শ্রমিকের।

স্বাভাবিকভাবেই এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে এবং চাঞ্চল্য তৈরি হওয়ার পাশাপাশি বিদ্যুৎ নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। 


গোটা বিষয় নিয়ে খবর করতে গিয়ে জানা গেছে কল্যানপুর বিদ্যুৎ নিগমের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মী বিক্রম কর এবং স্নেহাংশু দেব এর কর্তব্যে গাফিলতির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে ।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

 বিদ্যুৎ নিগমের অফিসের শাটডাউন করার জন্য জনৈক ঠিকেদার প্রসেনজিৎ দেব সহ বিদ্যুৎ নিগমের এক কর্মী আহ্বান জানিয়েছিলেন । তবে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা দুই কর্মী সঠিকভাবে রেকর্ড লিপিবদ্ধ করেননি এমনকি শাটডাউন প্লেট পর্যন্ত লাগান নি।

এরপর যখন হঠাৎ করে একজনের কলের পরিপ্রেক্ষিতে শাটডাউন উঠিয়ে দেওয়া হয় তখন মর্মান্তিক এই পরিণতি ঘটে। 


এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত ঠিকেদার থেকে শুরু করে বিদ্যুৎ নিগমের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথেও কথা বলেছি। 


 বিদ্যুৎ নিগমের কর্মীদের গাফিলতির কারণেই ঝরে যেতে হয়েছে ৪৫ বছর বয়স্ক এই শ্রমিকের প্রাণ। গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের তরফ থেকে দাবি উঠছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। 

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি


এখানে উল্লেখ করা প্রয়োজন কল্যাণপুর বিদ্যুৎ নিগম নিয়ে অভিযোগের শেষ নেই, এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে এই মৃত্যু কল্যাণপুর বিদ্যুৎ নিগমের অপদার্থতার অধ্যায়ে নতুন সংযোজন বলা যায় হলফ করেই।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram