BREAKING :
(1) ‘স্ক্রিপ্ট বা টেলিপ্রম্পটার ছাড়াই উত্তর দিতে চেষ্টা করব’, ইনস্টাগ্রামে তরুণদের কাছে প্রশ্ন চেয়ে মোদীকে খোঁচা রাহুলের (2) ‘আমার ইনস্টা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে’! অভিযোগ কেজরীর! মেটাকে পরামর্শ দিলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে এতটা মাথা না-নোয়ানোর’ (3) সৌদির সহযোগী ইয়েমেনের সেনাঘাঁটি ইরান সমর্থিত হুথির নিশানায়, নিহত অন্তত ৩০, আহত অর্ধশতাধিক

নিয়োগের দাবিতে উত্তাল আগরতলা: অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন টেট-২ উত্তীর্ণরা

নিয়োগের দাবিতে উত্তাল আগরতলা: অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন টেট-২ উত্তীর্ণরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:

 রাজ্যে শিক্ষক নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা।

আজ রাজধানীর সিটি সেন্টার এলাকায় কয়েকশ টেট-২ উত্তীর্ণ প্রার্থী একত্রিত হয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। তাঁদের প্রধান দাবি— উত্তীর্ণ সকল প্রার্থীকে অবিলম্বে একসাথে নিয়োগপত্র প্রদান করতে হবে। 

শহর পরিক্রমা শেষে বিক্ষোভকারীরা তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের আগরতলা প্যারাডাইস চৌহমুনি স্থিত সরকারি বাসভবনের সামনে জড়ো হন। সেখানে তাঁরা অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

Must Read দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে, ফুলকুমারীতে ভূমি পূজায় বড় বার্তা বিধায়কের দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে, ফুলকুমারীতে ভূমি পূজায় বড় বার্তা বিধায়কের

 বিক্ষোভকারীদের অভিযোগ , দীর্ঘদিন ধরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তাঁরা নিয়োগের অপেক্ষায় বসে আছেন।​সরকার পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।


​বিলম্বে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্থমন্ত্রীর বাসভবন এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর।

 বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাঁদের ধস্তাধস্তি হয়। শেষে পুলিশ আন্দোলনকারীদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নেয়।

আটক করা সকল যুবক-যুবতীকে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। বিজেপি শাসিত ত্রিপুরার বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগ নিয়ে এই আন্দোলন নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল সৃষ্টি করেছে।

Also Read নবম বাহিনী টি এস আর এর উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয় এক রক্তদান শিবির। নবম বাহিনী টি এস আর এর উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয় এক রক্তদান শিবির।

প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram