BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু।

চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি , শান্তি বাজার : 

 শনিবার সাতসকালে শান্তির বাজার মহকুমার কালাপাড়া ও দুর্গরাইপাড়ার মাঝামাঝি এলাকায় রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ।

সাব্রুম-আগরতলাগামী চলন্ত ট্রেনের ধাক্কায় আবারো এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে।

এই জায়গা আগে দুজনের মৃত্যু হয়েছে রেলর ধাক্কায়। রেললাইনের মাঝে ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

ঘটনাটি ঘটে ভোর আনুমানিক ৬টা নাগাদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান মনপাথর থানার ওসি জয়ন্ত দাস।নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

রেলের ধাক্কায় মাথা ও মুখ সম্পূর্ণ থেঁতলে গেছে। ওসি জয়ন্ত দাস জানান, "প্রাথমিক তদন্তে জানা গেছে, সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেনের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে।"

রেলটি সকালবেলা সাব্রুম থেকে আগরতলা যাচ্ছিল। স্থানীয়দের অনুমান, যুবকটি সম্ভবত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল।

রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার হয়।খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram