BREAKING :
(1) ‘বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করা হবে কি না তা সংসদের বিচার্য, এক্তিয়ারভুক্ত নয় সুপ্রিম কোর্টের’! বলল কেন্দ্রীয় সরকার (2) বন্যায় বিপর্যস্ত বিহার! প্লাবিত ১৪ জেলা, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি, ক্ষতিগ্রস্ত ৪০ লক্ষ মানুষ (3) ‘আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে’, সৌদিতে হুথি হামলার নিন্দায় ভারত, নিশ্চিত করতে বলল গুরুত্বপূর্ণ প্রণালীর নিরাপত্তা

উদয়পুর শহর এলাকার বেশ কিছু মিষ্টির দোকানে পাওয়া গিয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ

উদয়পুর শহর এলাকার বেশ কিছু মিষ্টির দোকানে পাওয়া গিয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনও ধরনের আপস করা হবে না—এই কঠোর বার্তা দিয়ে মঙ্গলবার গোমতী জেলার উদয়পুর মহকুমায় বিশেষ যৌথ অভিযান চালাল প্রশাসন।

খাদ্য সুরক্ষা বিধি মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর এবং লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকরা একযোগে শহরের বিভিন্ন

 মিষ্টির দোকান ও হোটেলে আকস্মিক অভিযান চালান। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভেন্দু দেববর্মার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদয়পুরের গকুলপুর,

Must Read রানীগঞ্জ বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, চানাচুর-মশলা-সরষের তেল কারখানায় তল্লাশি রানীগঞ্জ বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, চানাচুর-মশলা-সরষের তেল কারখানায় তল্লাশি

 রাজারবাগসহ বিভিন্ন এলাকায় একাধিক মিষ্টির দোকান ও হোটেল পরিদর্শন করা হয়। অভিযানে গকুলপুর এলাকার তিনটি মিষ্টির দোকান এবং রাজারবাগ মোটরস্ট্যান্ড

সংলগ্ন এলাকার একটি মিষ্টির দোকান ও একটি হোটেলে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালীন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের চিত্র উঠে আসে।

 আধিকারিকরা জানান, অধিকাংশ মিষ্টির দোকানে উৎপাদিত খাদ্যসামগ্রীর প্যাকেটে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা ছিল না। পাশাপাশি দোকানের ভেতরে

 অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়। পরিদর্শনের সময় বিভিন্ন দোকানের ফ্রিজে রাখা অস্বাস্থ্যকর মিষ্টি, ছানা, দইসহ বেশ

Also Read জলে ডুবে ছাত্রের মৃত্যুর পর জগন্নাথ দীঘির জল স্তর এর বিপদজনক অবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। জলে ডুবে ছাত্রের মৃত্যুর পর জগন্নাথ দীঘির জল স্তর এর বিপদজনক অবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

 কিছু খাদ্য সামগ্রী উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও রান্নাঘর ও মিষ্টি তৈরির জায়গায় অপরিচ্ছন্নতা এবং দীর্ঘদিনের পুরনো খাবার মজুত থাকার বিষয়টি নজরে আসে।

কয়েকটি প্রতিষ্ঠানে ক্ষতিকারক ও নিম্নমানের মশলা ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।
অন্যদিকে, রাজারবাগ এলাকার একটি হোটেলে বৈধ ফুড লাইসেন্স না থাকায়

সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগে কয়েকটি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।


অভিযান শেষে জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভেন্দু দেববর্মা জানান, খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিয়ম মানা বাধ্যতামূলক। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য ও জীবন সবার আগে।

 নিয়ম মেনে ব্যবসা করলে প্রশাসন সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। কিন্তু খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও জানান, অভিযানে অনিয়ম ধরা পড়া মিষ্টির দোকান ও হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী দিনেও উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram