BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

রক্তদান শিবির ঘিরে বিতর্কে উদয়পুর কৃষি ভবন: কৃষকদের স্বার্থ উপেক্ষার অভিযোগ

রক্তদান শিবির ঘিরে বিতর্কে উদয়পুর কৃষি ভবন: কৃষকদের স্বার্থ উপেক্ষার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :

গত মঙ্গলবার গোমতী জেলার উদয়পুর কৃষি ভবনে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

আপাতদৃষ্টিতে এটি একটি মহৎ উদ্যোগ হলেও, এই শিবিরকে কেন্দ্র করে বর্তমানে নানা মহলে প্রশ্নের পাহাড় জমতে শুরু করেছে।

বিশেষ করে কৃষি দপ্তরের আসল কাজ ও বর্তমান ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। 

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অভিযোগ উঠেছে যে, যেখানে কৃষকরা সঠিক সময়ে সরকারি বীজ, সার বা অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সেদিকে নজর দেওয়া কৃষি ভবনের প্রাথমিক দায়িত্ব; সেখানে দপ্তরের কর্মকর্তারা সেই কাজ ফেলে রেখে রক্তদান শিবির আয়োজনে অতি-সক্রিয়তা দেখিয়েছেন।

 সমালোচকদের মতে, কৃষকদের সমস্যার সমাধান না করে রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছের মানুষ হিসেবে পরিচিতি পাওয়া এবং তাঁদের তুষ্ট করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।


একটি রক্তদান শিবিরের মতো ভালো সামাজিক কাজকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রেও কৃষি ভবনের চরম অনীহা পরিলক্ষিত হয়েছে।

সংবাদমাধ্যমকে এই বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। কেন এই আয়োজন সংবাদমাধ্যমের আড়ালে রাখা হলো, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।


ভালো কাজকে উৎসাহিত করার পরিবর্তে কেন তা 'লুকিয়ে' করার চেষ্টা করা হলো, তা নিয়ে দপ্তরের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে।


কৃষি ভবনের কাজ কৃষকদের পাশে দাঁড়ানো। রক্তদান মহৎ কাজ ঠিকই, কিন্তু যখন সাধারণ কৃষকরা দপ্তরে এসে পরিষেবা পান না, তখন এই ধরনের আয়োজনকে লোকদেখানো এবং ওপরতলার নেতাদের খুশি করার কৌশল বলেই মনে হয়।" — জনৈক স্থানীয় কৃষক।


​উদ্যোক্তাদের এমন দায়সারা মনোভাব এবং প্রচারমাধ্যমের প্রতি বিমাতৃসুলভ আচরণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 কৃষি দপ্তরের আধিকারিকদের উচিত ছিল সাধারণ কৃষকদের সমস্যার দিকে আগে নজর দেওয়া—এমনটাই মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram