BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ধরা পড়েছে দুইজন চোর।

ধরা পড়েছে দুইজন চোর।

নিজস্ব প্রতিনিধি , আগরতলা : 

আগরতলা ভিটারবন এলাকায় পুলিশের এক সফল অভিযানে ধরা পড়েছে দুইজন চোর।

গতকাল রাতে রামনগর ফাঁড়ির পুলিশ এবং পশ্চিম থানার পুলিশের একটি যৌথ দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালায় আটককৃতদের নাম জাকির হোসেন ও সাগর দাস। 

 

Must Read উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ! উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ!

পুলিশের সূত্রে জানা গিয়েছে , ভিটারবন এলাকায় সন্দেহভাজন হিসেবে এই দুইজনকে আটক করা হয়।

 তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে নয় গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ‌

পশ্চিম থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান , রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ যৌথভাবে গতরাতে ভিটারবন এলাকায় অভিযান চালিয়েছে।

দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই স্বর্ণালংকার ।

Also Read উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক

পুলিশ জানিয়েছে , ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

 সোমবার তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হবে। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram