BREAKING :
(1) গুজরাতে ধৃত জইশ জঙ্গি: বিষাক্ত গ্যাস প্রয়োগে দেশে গণহত্যার ছক! বিস্ফোরক তৈরি, একে ৪৭ চালানোর প্রশিক্ষণ জম্মু-কাশ্মীরে (2) হড়পা বানে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রজৌরি! ভেসে গেল ঘরবাড়ি, গাড়ি! জলমগ্ন বহু এলাকা, মৃত ১০, নিখোঁজ অনেকে (3) হায়দরাবাদে বিবস্ত্র হয়ে মন্দিরে প্রবেশ তরুণী ইঞ্জিনিয়ারের, বিগ্রহ তুলে নিয়ে পুকুরে ঝাঁপ! পরে দেহ উদ্ধার (4) যন্তর মন্তরে অনশন কর্মসূচি ‘অবৈধ’, সোমবার ‘ককরোচ’ দলের সংসদ অভিযানেও অনুমতি নেই দিল্লি পুলিশের

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে খোয়াইয়ে কংগ্রেসের দুই ঘণ্টার অবরোধ-বিক্ষোভ

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে খোয়াইয়ে কংগ্রেসের দুই ঘণ্টার অবরোধ-বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি খোয়াই, ২৩ জুলাই :

দীর্ঘদিন ধরে ১০৮-বি ও ২০৮-বি জাতীয় সড়কের বেহাল দশা এবং যান চলাচলের অনুপযোগী পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে দুই ঘণ্টার জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি।

জাতীয় সড়কের দ্রুত সংস্কার, রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সাধারণ মানুষের দুর্ভোগ অবসানের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

প্রদেশ কংগ্রেসের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গোটা রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি খোয়াইতেও জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Must Read পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা।

তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ১০৮-বি জাতীয় সড়কের ধলাবিল এলাকায় বৃহস্পতিবার বেলা দুই ঘণ্টা ধরে এই অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।


বিক্ষোভকারীদের অভিযোগ, খোয়াই-আগরতলা যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ১০৮-বি জাতীয় সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

 বর্ষা শুরু হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, কাদা ও জল জমে থাকায় প্রতিদিনই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

যাত্রীবাহী বাস, ছোট গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ভারী যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে চরম সমস্যা। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

Also Read ত্রিপুরার এক শিক্ষকের ব্যতিক্রমী সৃষ্টি, জানতে দূর-দূরান্ত থেকে বাড়ছে আগ্রহ ত্রিপুরার এক শিক্ষকের ব্যতিক্রমী সৃষ্টি, জানতে দূর-দূরান্ত থেকে বাড়ছে আগ্রহ


কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এই সড়কগুলি শুধু খোয়াই এর মানুষের যাতায়াতের মাধ্যম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 অথচ দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। বর্ষাকালে সড়কের অবস্থা আরও বিপজ্জনক হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, জাতীয় সড়কের নির্মাণ ও সংস্কারের কাজে কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তার নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।

 জনগণের অর্থ ব্যয় করে নির্মিত রাস্তা কেন অল্প সময়ের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য পরিতোষ দাস সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকরা।

তাঁরা জাতীয় সড়কের দ্রুত সংস্কার এবং সড়ক নির্মাণ ও সংস্কারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

অবরোধ কর্মসূচির শুরুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাধা ও বচসার পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে পুলিশি নিরাপত্তার মধ্যেই নির্ধারিত সময় পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলে।

দুই ঘণ্টা পর কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করা না হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনে নামা হবে।

 তাঁদের দাবি, শুধু সাময়িকভাবে গর্ত মেরামত নয়, জাতীয় সড়কের দীর্ঘমেয়াদি ও টেকসই সংস্কারের পাশাপাশি রাস্তার কাজের গুণমান এবং সম্ভাব্য দুর্নীতির বিষয়েও কার্যকর তদন্ত করতে হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram