BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

পেট্রোল পাম্পের সামনে ট্রিপার গাড়ির ভয়াবহ কাণ্ড

পেট্রোল পাম্পের সামনে ট্রিপার গাড়ির ভয়াবহ কাণ্ড

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম :


চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি ট্রিপার গাড়ি।

 যান্ত্রিক বিভ্রাট নাকি অসাবধানতা— তা নিয়ে প্রশ্ন উঠলেও, চালকের তৎপরতায় এক বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার চড়িলাম পেট্রোল পাম্পের নিকটবর্তী একটি নিচু জমিতে মাটি ফেলার কাজ করছিল ট্রিপারটি।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

 মাটি আনলোড করার জন্য গাড়িটি যখন পেছনের অংশ (ডাম্পার) ওপরে তোলে, তখনই ঘটে বিপত্তি।

মাটির ভারে এবং ভারসাম্য হারিয়ে গাড়িটির সামনের অংশ আচমকা শূন্যে উঠে যায় এবং পেছনের অংশটি সম্পূর্ণভাবে নরম জমিতে দেবে যায়।

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হতেই উপস্থিত বুদ্ধি খাটিয়ে চালক দ্রুত গাড়ি থেকে লাফ দেন। এর ফলে তাঁর বড় ধরনের কোনো শারীরিক আঘাত লাগেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে যেকোনো মুহূর্তে বড়সড় বিস্ফোরণ বা প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছিল।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

পেট্রোল পাম্পের অতি সন্নিকটে এই দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ, গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লাগলে তা পাশের পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়ে এক বিধ্বংসী রূপ নিতে পারত।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram