BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

পেচারথলে মর্মান্তিক দুর্ঘটনা: স্নান করতে গিয়ে প্রাণ হারাল ৮ বছরের শিশু

পেচারথলে মর্মান্তিক দুর্ঘটনা: স্নান করতে গিয়ে প্রাণ হারাল ৮ বছরের শিশু

নিজস্ব প্রতিনিধি, পেচারথল : 

উনকোটি জেলার পেচারথলে এক হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। স্নান করতে গিয়ে পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে মাত্র ৮ বছর বয়সী এক শিশুর।

জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পেচারথলের বাধুকুমার পাড়ার বাসিন্দা রঞ্জু চাকমার পুত্র স্থানীয় একটি জলাশয়ে স্নান করতে নামে।

একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে খবর দেওয়া হয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনীকে।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পেচারথল দমকল বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং কুমারঘাট সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর উদ্ধারকারী দল শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এন. এস. চাকমা এবং মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ।

 তাঁরা উদ্ধার অভিযানের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাধুকুমার পাড়া-সহ সমগ্র পেচারথল এলাকায়।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

 একটি নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram