BREAKING :
(1) ভোটেকোশী নদীর হড়পা বানে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে কাঠমান্ডু প্রশাসন। ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। (2) নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ কলকাতার ৩২ জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তাঁরা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন।

উদয়পুর খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল।

উদয়পুর খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

উদয়পুরে দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। এবার বন্ধের দিনকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে উদয়পুর খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল।

 ডাকঘরের দরজা ভেঙে নগদ লক্ষাধিক টাকা সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।


জানা যায়, বৃহস্পতিবার সকাল নাগাদ প্রতিদিনের মতো ডাকঘর খুলতে যান কর্মরত কর্মী ননীগোপাল দাস।

Must Read অকেজো জমিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় দ্বীগুন করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। অকেজো জমিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় দ্বীগুন করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর।

ডাকঘরে ঢুকেই তিনি দেখতে পান, সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উদয়পুর জামতলা এলাকার ডাকঘর অফিসে খবর দেওয়া হয়।


খবর পেয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থলে এসে হিসাব-নিকাশ করেন। প্রাথমিকভাবে জানা যায়, ডাকঘর থেকে কয়েক লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এ বিষয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 অভিযোগ পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় কারা জড়িত এবং কীভাবে তারা ডাকঘরে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Also Read সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সরকারি বিদ্যালয়ে শিক্ষক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সরকারি বিদ্যালয়ে শিক্ষক


এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে কত দ্রুত চুরির কিনারা করতে সক্ষম হয় পুলিশ এবং চুরি যাওয়া টাকা ও সামগ্রী উদ্ধার করে অভিযুক্তদের পাকড়াও করা সম্ভব হয় কি না।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram