BREAKING :
(1) অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরিতে ধৃত ৮ জনের বাড়িতে তল্লাশি! জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ (2) ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালাল সিট! ধৃতকে সঙ্গে নিয়েই অভিযান (3) ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টাকা নেই চার মাস, ধৈর্যের বাঁধ ভাঙল শ্রমিকদের!

টাকা নেই চার মাস, ধৈর্যের বাঁধ ভাঙল শ্রমিকদের!

​নিজস্ব প্রতিনিধি, সাব্রুম:

বকেয়া মজুরির দাবিতে উত্তাল হয়ে উঠল সাবরুম মহকুমার মনু বিধানসভা কেন্দ্রের চালিতা ছড়ি এলাকা। দীর্ঘ চার মাস ধরে রেগার  মজুরি না পাওয়ার অভিযোগে সোমবার সাতচাঁদ ব্লকের অন্তর্গত চালিতা ছড়ি এডিসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো শ্রমিক। এই ঘটনার জেরে কার্যালয়ের ভেতরেই বেশ কিছুক্ষণ আটকে পড়েন কর্মীরা।


​ঘটনার বিবরণ শ্রমিকদের অভিযোগ, গত চার মাস ধরে হাড়ভাঙা খাটুনি খাটলেও তাঁদের পাওনা মজুরি দেওয়া হচ্ছে না। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন ধৈর্য হারিয়ে ফেলেন শ্রমিকরা। সোমবার সকালে তাঁরা দলবদ্ধ হয়ে চালিতা ছড়ি এডিসি ভিলেজ কার্যালয়ে পৌঁছান এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। কার্যালয়ের সামনে দাঁড়িয়ে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ ও স্লোগান।


​জিআরএস-এর সাফাই ​বিক্ষোভের মুখে পড়ে ভিলেজ কার্যালয়ের জিআরএস (GRS) জানিয়েছেন, নিয়ম অনুযায়ী শ্রমিকদের পক্ষ থেকে কাজের দাবি জানালে ব্লক থেকে মাস্টার রোল (MR) ইস্যু করা হয় এবং সেই ভিত্তিতেই পেমেন্ট হয়। তাঁর দাবি:
​শ্রমিকরা যে কাজ করেছেন, তার কোনো কাজের দাবি বা রেকর্ড তাঁদের কাছে পৌঁছায়নি।
​দাপ্তরিকভাবে তাঁরা এই কাজের বিষয়ে অবগত ছিলেন না ।


​বর্তমানে পেমেন্ট প্রক্রিয়া বন্ধ থাকলেও, প্রক্রিয়া পুনরায় শুরু হলে এবং মাস্টার রোল বের হলে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে ।

Must Read বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু বিধু কপালি বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু বিধু কপালি

 রাজনৈতিক প্রেক্ষাপট সামনে এডিসি নির্বাচন। তার প্রাক্কালে সরকারি প্রকল্পে মজুরি না পাওয়াকে কেন্দ্র করে এমন জনবিক্ষোভ শাসক দলের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের সাফ কথা, অবিলম্বে পেটের ভাত জোগাড়ের ব্যবস্থা না হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই জট কাটিয়ে শ্রমিকদের হাতে বকেয়া টাকা তুলে দিতে পারে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram