BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

ত্রিপুরার রাধাকিশোরপুর থানায় আলোচনায় বসলেন হিন্দু জাগরণ মঞ্চের যুবকরা।

ত্রিপুরার রাধাকিশোরপুর থানায় আলোচনায় বসলেন হিন্দু জাগরণ মঞ্চের যুবকরা।

উদয়পুর প্রতিনিধি 

হিন্দু জাগরণ মঞ্চের গোমতী জেলার সংযোজক এবং বিভিন্ন খন্ড ও নগরের প্রতিনিধিরা বুধবার দুপুরে রাধা কিশোর পুর থানার ওসি সঞ্জীব লস্করের সাথে এক ডেপুটেশানে মিলিত হন।

এর কারণ ২০২৫ সালে জাবেদ হোসেন নামে এক যুবক উদয়পুরে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী কে নিয়ে এক কুরুচিকর মন্তব্য করেন সামাজিক মাধ্যমে।

এই ঘটনায় জাবেদ হোসেনের নামে মামলা করা হয়েছিল। কিন্তু এই ঘটনায় পুলিশ তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

দেখতে দেখতে কেটে গিয়েছে একটি বছর। কেন এই মামলায় এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না এই বিষয়ে কথা বলার জন্য রাধাকিশোরপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলেন হিন্দু জাগরণ মঞ্চে যুবকরা।

পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয় আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি জাবেদকে গ্রেফতার করা না হয় তাহলে  বিকল্প অন্য কিছু ভাবতে শুরু করবে হিন্দু জাগরণ মঞ্চ।

সব মিলিয়ে বর্তমানে পুলিশের ওপর এখনো পর্যন্ত হিন্দু জাগরণ মঞ্চ যে আস্থা ও বিশ্বাস রাখছে তা কতটুকু ধরে রাখতে পারবে রাধাকিশোরপুর থানা  ?

সেদিকে তাকিয়ে আছে হিন্দু জাগরণ মঞ্চের যুবক- যুবতীরা ।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram