BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে গ্রামবাসীরা ।

বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে গ্রামবাসীরা ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :  

বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে এলাকার মানুষ। এতটাই খারাপ পরিস্থিতি যে রেশন গাড়ি পর্যন্ত গ্রামে ঢুকতে পারছে না!

বাধ্য হয়ে রেশন দোকানটিকে স্থানান্তরিত করতে হলো স্থানীয় তেলকাজলা কালীবাড়িতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেলাঘর সংলগ্ন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকায়।

কয়েক মাস ধরে রাস্তাটি মরণফাঁদে পরিণত হলেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের।রাস্তার একটা বিরাট অংশ জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

কোথাও আবার রাস্তার ধারের সাইড ওয়াল ভেঙে সোজা তলিয়ে গেছে চাষের জমিতে। শুধু তাই নয়, রাস্তা সংলগ্ন ছড়ার পাড় ভেঙেও ধস নেমেছে। এই কঙ্কালসার দশা বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকার মূল পঞ্চায়েত সড়কের।

 এই রাস্তাটিই তেলকাজলা বড়ডেপা এলাকার সাধারণ মানুষের মেলাঘর বাজারে আসার একমাত্র প্রধান ভরসা। কিন্তু বিগত কয়েক মাস ধরে এই সড়কটি এখন যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে।রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ যে এলাকায় কোনো গাড়ি ঢোকার পরিস্থিতি নেই।

আর তার জেরেই বিপাকে পড়েছেন সাধারণ উপভোক্তারা। তেলকাজলা বড়ডেপার রেশন দোকানটিতে রেশন সামগ্রী বোঝাই গাড়ি ঢুকতে না পারায়, বাধ্য হয়ে রেশন দোকানটিকে সাময়িকভাবে স্থানান্তরিত করতে হয়েছে তেলকাজলা কালীবাড়িতে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সবাইকে।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

এবার তাদের একটাই দাবি— প্রশাসন যেন কুম্ভকর্ণের ঘুম ভেঙে দ্রুত এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়, যাতে এলাকার যোগাযোগ ব্যবস্থা আবার স্বাভাবিক হতে পারে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram