BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি।

বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি।

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ৭ জুলাই:

বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন এবং প্রিপেইড স্মার্ট মিটার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে মঙ্গলবার বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি।

পরে সংগঠনের একটি প্রতিনিধি দল টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের কাছে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করে।

বিক্ষোভ সভায় সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী অভিযোগ করেন, টিএসইসিএল-এর বিদ্যুৎ পরিষেবার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড স্মার্ট মিটার বসানো হচ্ছে।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

বারবার সার্ভার ডাউন হওয়ায় অনেক গ্রাহক সময়মতো রিচার্জ করতে পারছেন না, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে।

এছাড়া প্রিপেইড স্মার্ট মিটারে রিচার্জ অনুযায়ী কম বিদ্যুৎ পাওয়া, পোস্টপেইড স্মার্ট মিটারে অস্বাভাবিক বিল, সময়মতো বিল পরিশোধ করেও রিবেট না পাওয়া, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং ও লো-ভোল্টেজের মতো সমস্যার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আগাম ঘোষণা ছাড়াই বিদ্যুতের মাশুল, ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ ও ডিউটি চার্জ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 এসব সমস্যার সমাধানে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।সংগঠনের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে— প্রিপেইড স্মার্ট মিটারকে পোস্টপেইডে রূপান্তর এবং নতুন করে স্মার্ট মিটার বসানো বন্ধ করা,

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা দূর করে পরিষেবার মান উন্নয়ন, প্রতিটি সাব-ডিভিশনে অভিযোগ কেন্দ্র পুনরায় চালু ও পর্যাপ্ত লাইনম্যান নিয়োগ, বর্ধিত মাশুল ও বিভিন্ন অতিরিক্ত চার্জ প্রত্যাহার,

সার্ভার ডাউনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ প্রদান এবং পরিবহণজনিত ক্ষতি, বকেয়া বিল, বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত প্রশাসনিক ব্যয়ের বোঝা গ্রাহকদের ওপর না চাপানোর দাবি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram