BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

ঋণ নিয়ে বড় বার্তা কেন্দ্রের শীর্ষ আধিকারিকের, উদয়পুরের মঞ্চে উঠল কড়া সতর্কতা!

ঋণ নিয়ে বড় বার্তা কেন্দ্রের শীর্ষ আধিকারিকের, উদয়পুরের মঞ্চে উঠল কড়া সতর্কতা!

উদয়পুর প্রতিনিধি 

ত্রিপুরায় উৎপাদনশীল ঋণের সঠিক ব্যবহার এবং উদ্যোক্তা-চালিত কর্মসংস্থান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন কেন্দ্র সরকারের এক শীর্ষ আধিকারিক।

ঋণগ্রহীতাদের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করলেন, ঋণ যেন কোনোভাবেই খেলাপি সম্পদে পরিণত না হয়।

মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা ও উন্নয়ন কর্মসূচি।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু। এছাড়াও উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যবস্থাপনা পরিচালক অশ্বিনী কুমার তেওয়ারি,

ইউকো ব্যাংকের এমডি ও সিইও এসি. অঘোয়ানি কুমার,  নাবার্ড ডিএমডি জনাব গোবর্ধন সিং রাওয়াত, ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের সচিব ডঃ প্রশান্ত কুমার গোয়েল, গোমতি জেলার জেলাশাসক রিঙ্কু লাথের সহ আরো অনেকে।


তার বক্তব্যে এম. নাগরাজু বলেন, সরকারি ও ব্যাংকিং প্রকল্পের আওতায় প্রাপ্ত ঋণকে যথাযথভাবে ব্যবহার করে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তোলা এখন সময়ের দাবি।

 একইসঙ্গে তিনি সতর্ক করে দেন— ঋণ যেন খেলাপি সম্পদ বা এনপিএ-তে পরিণত না হয়, সে বিষয়ে সকল সুবিধাভোগীকেই সচেতন থাকতে হবে ।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

 

অন্যদিকে, নাবার্ডের সহায়তায় একটি আদিবাসী উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪ জন রিয়াং আদিবাসী সুবিধাভোগীর জন্য ১৬১ লক্ষ ৮৪ হাজার টাকার অনুদান ঘোষণা করা হয়।

 পাশাপাশি, বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানির মাধ্যমে ৭০ জন কৃষকের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে শূকর পালন প্রকল্পে ৩৪ লক্ষ ১৬ হাজার টাকার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram