BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

উৎসবেও সেবার টান! ১১তম জন্মদিনে কৈলাসহরের রাজপথে অন্যরকম এক দৃশ্য দেখাল TRKS

উৎসবেও সেবার টান! ১১তম জন্মদিনে কৈলাসহরের রাজপথে অন্যরকম এক দৃশ্য দেখাল TRKS

কৈলাসহর প্রতিনিধি, শুভঙ্কর দাস :  আজ ত্রিপুরা রাজ্য কর্মচারী সঙ্ঘ-এর ১১তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে দিনভর নানা কর্মসূচি পালন করা হয় কৈলাসহরে। শুক্রবার সকাল থেকেই জেলা কমিটির কার্যকর্তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

 দিনের শুরুতেই কৈলাসহর জেলা কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে এই বিশেষ দিনটির সূচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। কেবল আনুষ্ঠানিকতা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও একাধিক কর্মসূচি গ্রহণ করে TRKS।

 কর্মসূচির অংশ হিসেবে কৈলাসহর শপিং কমপ্লেক্স এলাকায় চালানো হয় 'স্বচ্ছ ভারত অভিযান'। সংগঠনের সদস্যরা নিজেরাই ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শামিল হন। এরপর PWD কোয়ার্টার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, যেখানে পরিবেশ রক্ষায় বার্তা দেওয়া হয়।


সেবামূলক কাজের ধারা বজায় রেখে আজ সন্ধ্যায় এক মানবিক উদ্যোগ লক্ষ্য করা যায়। কৈলাসহর আরজিএম RGM হাসপাতালে চিকিৎসাধীন প্রচুর সংখ্যক রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। রোগীদের পাশাপাশি হাসপাতালের কর্তব্যরত নার্স, চিকিৎসক এবং সিকিউরিটি গার্ডদের হাতেও মিষ্টি তুলে দেন সংগঠনের সদস্যরা।

Must Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে

এই সমগ্ৰ কর্মসূচিতে উপস্থিত ছিলেন TRKS ঊনকোটি জেলা কমিটির সম্পাদক পার্থ সারথি দত্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি, কোষাধক্ষ্যসহ অন্যান্য বিশিষ্ট কার্যকর্তারা। সব মিলিয়ে প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজ কৈলাসহরে এক উৎসবমুখর এবং সেবামূলক পরিবেশের সৃষ্টি হয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram