BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়

নিজস্ব প্রতিনিধি ,  উদয়পুর  :

মাতাবাড়ি মন্ডল যুব মোর্চার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় উদয়পুর রাজর্ষি হলে ।

এই সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দ এবং সরস্বতী মায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় ।

 এছাড়া ছিলেন , গোমতী জেলা বিজেপি সভাপতি সবিতা নাগ , জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহকারী সভাধিপতি সুজন সেন সহ প্রমূখ ।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

 সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক পার্থ সারথি দাস । পরে অভিভাবক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও পড়াশুনার বিষয়ের উপর আলোচনা করা হয় ।

এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন , প্রতিবছর মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সকল ছাত্র-ছাত্রীরা উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে সংবর্ধনা করা হয়।

 যা আগামী দিনেও করা হবে ।‌ সেই সাথে অভিষেক দেবরায় আরো বলেন , প্রতিটি ছাত্র-ছাত্রী অভিভাবকদের কথা মেনে যদি তাদের জীবন চালিয়ে নেয় তাহলে আগামী দিন আরও উন্নত শিখরে পৌঁছাবে।

একই সাথে শিক্ষাগুরু দের কথা মেনে যদি প্রতিটি ছাত্র-ছাত্রী তাদের পঠন-পাঠন চালিয়ে যায় তাহলে সকলের জীবনে এক আমূল পরিবর্তন সৃষ্টি হবে।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

পরে সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ সমস্ত অতিথিরা ।

গোটা অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram