BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

ঝড় থেমেছে, কিন্তু আলো ফেরেনি! বিলোনিয়ার এক অংশে বাড়ছে অস্বস্তি

ঝড় থেমেছে, কিন্তু আলো ফেরেনি! বিলোনিয়ার এক অংশে বাড়ছে অস্বস্তি

নিজস্ব প্রতিনিধি , বিলোনিয়া :

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দক্ষিণ ত্রিপুরা। বহু বাড়িঘর তছনছ ভেঙে পড়েছে গাছপালা।

বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে রাস্তার ওপর। ‌ এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় বিদ্যুৎ দপ্তরকে। বিভিন্ন গ্রামীন এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি ।

স্থানীয় সূত্রে জানা যায় , বিলোনিয়া আইসি নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি ঘরে এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ না থাকার কারণে এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বহুবাড়ি ঘরে মোবাইল ফোন পর্যন্ত চার্জ করতে না পারার কারণে দূরবর্তী নিকট আত্মীয়দের সাথেও যোগাযোগ করতে পারছে না গ্রামবাসীরা।

অন্যদিকে বহু মানুষ তাদের ভালবাসার মানুষের সাথে যোগাযোগ না করতে পেরে এক প্রকার সম্পর্ক ভেঙে বসতে চলেছে। গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ না আসার কারণে আইসি নগর গ্রামে দেখা দিয়েছে এক চরম উৎকণ্ঠা। তার ফলে এলাকার মানুষ অন্ধকারে ডুবে আছে।

বিদ্যুৎ দপ্তর থেকে এখনো পর্যন্ত এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়নি বলে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ তুলছে।

আরো জানা যায় , বিলোনিয়া, বল্লামুখা, বনকর ,ড্রপগেট ও বড়টিলা এলাকায় এখনো পর্যন্ত নেই বিদ্যুৎ পরিষেবা।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

যার ফলে গ্রামের একটি বড় অংশ যে সকল মানুষ সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ রাখছে তাদের প্রিয় মানুষের সাথে এবং দেশ-বিদেশের খবর রাখার যে প্রবণতা থাকার কথা সেই প্রবণতাও ধীরে ধীরে কমতে শুরু করেছে এলাকায়।

গ্রামবাসীদের দাবি খুব তাড়াতাড়ি যেন রাজ্যের বিদ্যুৎ দপ্তর তাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তুলে তার আবেদন রাখেন গ্রামবাসীরা।

স্থানীয় এক গৃহবধূ লিপি শীল আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান , যেভাবে বিদ্যুৎ পরিষেবা গত পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে তার ফলে তাদের পরিবারে এক বড় সমস্যা দেখা দিয়েছে।

নেই পানীয় জল, ঘরে নেই রান্না করার এলপিজি গ্যাস। যার ফলে বৈদ্যুতিক চুল্লিতে রান্না পর্যন্ত করতে পারছে না।

উপোস থাকছে গোটা পরিবার। গৃহবধূ লিপি দাবি করেন যদি আজকের মধ্যে বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক না হয় তাহলে রাত থেকে কোনভাবেই মোবাইল ফোনে তাদের প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।

তিনি আশা প্রকাশ করেন বিদ্যুৎ দপ্তর যেন আজকে রাতের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তোলে। এখন দেখার বিদ্যুৎ দপ্তর কি ভূমিকা গ্রহণ করে বিলোনিয়া আই সি নগরের জন্য  !

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram