BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে উল্টে গেল একটি টুকটুক

নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে উল্টে গেল একটি টুকটুক

 কৈলাসহর প্রতিনিধি,  শুভঙ্কর দাস :  

টানা বৃষ্টিতে নাজেহাল কৈলাসহর। আর এই বৃষ্টির মধ্যেই শহরের পাইতুরবাজার বিওসি সংলগ্ন এলাকায় ঘটল এক বিপত্তি।

 নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী টুকটুক সোজা গিয়ে পড়ল বৃষ্টির জলে থৈ থৈ করা ড্রেনে। চালকের মদমত্ত অবস্থায় থাকার কারণেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।


গত তিন দিন ধরে জেলাজুড়ে চলছে প্রবল বর্ষণ। বৃষ্টির জলে কৈলাসহরের ড্রেনগুলো এখন কানায় কানায় পূর্ণ।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

আজ দুপুরে পাইতুরবাজার বিওসি এলাকায় আচমকাই একটি টুকটুক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর ড্রেনে পড়ে যায়।


মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে,স্থানীয় পথচলতি মানুষ ভিড় জমান ঘটনাস্থলে।


ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এগিয়ে আসেন এবং দড়ি বেঁধে ড্রেন থেকে টুকটুকটিকে টেনে তোলার চেষ্টা শুরু করেন।

দীর্ঘ প্রচেষ্টার পর ড্রেন থেকে উদ্ধার করা হয় যানটিকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় টুকটুক চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তা এবং চালকের অসতর্কতার ফলেই এই দুর্ঘটনা। তবে বড়সড় কোনো হতাহতের খবর মেলেনি। চালক সামান্য চোট পেলেও সুরক্ষিত আছেন।

 

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram