BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিকট শব্দে কেঁপে ওঠে জগন্নাথ দিঘির পশ্চিম পাড় সংলগ্ন এলাকা

বিকট শব্দে কেঁপে ওঠে জগন্নাথ দিঘির পশ্চিম পাড় সংলগ্ন এলাকা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

গত দু'দিন ধরে চলা বিরামহীন বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত উদয়পুরের জনজীবন।

বৃষ্টির কারণে মাটির বাঁধন আলগা হওয়ায় বুধবার এক বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল শহরবাসী।


বুধবার বেলা ঠিক ১১:৪৫ মিনিট। আচমকাই এক বিকট শব্দে কেঁপে ওঠে জগন্নাথ দিঘির পশ্চিম পাড় সংলগ্ন এলাকা। দীর্ঘদিনের পুরনো একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ শিকড়সহ উপড়ে পড়ে দিঘির পার্কে।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

গাছটি এতোটাই বিশালাকার ছিল যে, তার পতনে পার্কের সৌন্দর্য ও পরিকাঠামো কার্যত তছনছ হয়ে গেছে। 


গাছটি সরাসরি পার্কের ওপর আছড়ে পড়ায় লোহার মজবুত রেলিং দুমড়ে-মুচড়ে গিয়েছে। পার্কের শোভাবর্ধক বৈদ্যুতিক বাতি ও খুঁটি ভেঙে পড়েছে এবং গাছটির একাংশ সড়কের ওপর পড়ায় যানচলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পুর পরিষদের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হোসেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

 তিনি জানান: পার্কের ভেতর এমন আরও অনেক পুরনো গাছ রয়েছে যা বর্তমানে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। মানুষের নিরাপত্তার স্বার্থে এগুলো নিয়ে আমাদের দ্রুত ভাবতে হবে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

আগামী বৃহস্পতিবার পুর চেয়ারম্যানের সাথে এই বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

 সেখানে বিপজ্জনক গাছগুলো চিহ্নিত করে দ্রুত অপসারণের সিদ্ধান্ত নেওয়া হবে। পুর পরিষদের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছটি সরিয়ে রাস্তা ও পার্ক পরিষ্কারের কাজ শুরু করেছেন।


​শহরবাসীর দাবি, বর্ষার মরসুম চলায় দিঘির চারপাশের প্রতিটি পুরনো গাছের স্থায়িত্ব পরীক্ষা করা হোক, যাতে ভবিষ্যতে এমন আতঙ্ক আর না ছড়ায়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram